সাত বছর বাদে বড়দিনের আনন্দে মেতে উঠলো আলিপুরদুয়ার জেলার মধু চা বাগানের শ্রমিক মহল্লা। সাত বছর যাবৎ শুধু বড়দিন নয় সব উৎসবের আনন্দই হারিয়ে গিয়েছিলো বন্ধ হয়ে যাওয়া মধু চা বাগানের শ্রমিক মহল্লায়। কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে বন্ধ মধু চা বাগান খোলার ব্যবস্থা হয়। চা শ্রমিকরা জানান শুধু বাগান খোলা নয় নতুন মালিক বাগান খুব ভালো চালাচ্ছেন। শ্রমিকরা তাদের প্রাপ্য সঠিক সময়ে হাতে পেয়ে যাচ্ছেন। তাই এবার তারা চা বাগানে বড়দিন পালন করবেন। বাগানের লাগোয়া গীর্জাটিকে রঙ করা হয়েছে, সবাই মিলে গীর্জাটিকে সাজিয়ে তুলেছেন। এতদিনের দূর্বিষহ জীবন থেকে মুক্তি পেয়ে তারা নতুন আনন্দে ফের বড়দিন পালনে মেতে উঠেছেন। বাগানের শ্রমিক মীনা লোহার বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে বাগান খুলেছে , মুখ্যমন্ত্রী উদ্যোগ না নিলে এটা সম্ভব হতোনা। তারা মমতা বন্দ্যোপাধ্যায় এর কাছে কৃতজ্ঞ। বড়দিনের আনন্দে চা শ্রমিকরা মেতে ওঠায় খুশি গীর্জার পাস্টার সন্তোষ লোহার। তিনি বলেন দীর্ঘ সাত বছর বাগান বন্ধ ছিলো তাই উৎসবের আনন্দ হারিয়ে গিয়েছিলো শ্রমিকদের জীবন থেকে। এবছর বাগান খুলে যাওয়ায় চা শ্রমিকরা ফের উৎসবে সামিল হচ্ছেন এর থেকে খুশীর পাওনা আর কিছুই নেই। বড়দিনে সবাই মিলে প্রভু যীশুর চরনে প্রার্থনা জানাবেন আর যেন বাগান বন্ধ না হয়।
Merry christmas Alipurduar: সাত বছর বাদে বড়দিনের আনন্দে মেতে উঠলো মধু চা বাগানের শ্রমিক মহল্লা
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper