ভারত ভূটান সীমান্তে আলিপুরদুয়ার জেলার জয়গাঁ থেকে সপ্তাহ খানেক আগে এক ভুটানি নাগরিকের ল্যাপটপ হারিয়ে যায়। তিনি জয়গাঁ থানায় ল্যাপটপ হারিয়ে যাওয়া বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন এবং ভুটানে চলে যান। জয়গাঁ থানার পুলিশ কয়েকদিনের চেষ্টায় সেই ল্যাপটপ খুঁজে বের করে এবং রবিবার ল্যাপটপ এর মালিককে জয়গাঁ থানায় আসার জন্য জানায়। ল্যাপটপের মালিক জয়গাঁ থানায় আসলে জয়গাঁ থানার আধিকারিক মালিকের হাতে ল্যাপটপটি ফেরত দেন। ল্যাপটপ হাতে পেয়ে খুশিতে আপ্লুত ভুটানি নাগরিক পুলিশ কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
Alipurduar: ভুটানি নাগরিকের হারিয়ে যাওয়া ল্যাপটপ খুঁজে ফেরত দিল পুলিশ
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla