আলিপুরদুয়ার (Alipurduar) জেলা পুলিশের জয়গাঁ থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে মঙ্গলবার থানা এলাকার দলসিংপাড়া গনেশ বিদ্যালয় নেপালি মাধ্যম এর সামনে একটি মোটর সাইকেল সহ দুই জনকে আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে আটক দুজনের হেফাজত থেকে উদ্ধার হয় আশী বোতল নিষিদ্ধ কাশির সিরাপ। জানা গেছে এগুলি কোডিন ফসফেট ও ট্রিপলো লিডাইন হাইড্রোক্লোরাইড সমৃদ্ধ মাদক জাতীয় নিষিদ্ধ কাশির সিরাপ। সিরাপের বোতল গুলি বাজেয়াপ্ত করে আটক দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতরা হলো অবিনাশ মুন্ডা ও রিনচেন লামা, দুজনেই কালচিনি থানার রাঙ্গামাটি এলাকার বাসিন্দা। সমস্ত প্রক্রিয়াটি এন ডি পি এস আইনের নির্দেশিকা মেনে সম্পন্ন করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে এন ডি পি এস আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আলিপুরদুয়ার জেলা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ পরবর্তী পর্যায়ের তদন্ত শুরু করেছে।
Alipurduar: নিষিদ্ধ মাদক জাতীয় কাশির সিরাপ সহ গ্রেপ্তার দুই
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper