আলিপুরদুয়ার (Alipurduar) জেলা পুলিশের ফালাকাটা থানার পুলিশ মঙ্গলবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে থানা এলাকার তিন মাইল সাতপুকুরিয়া বানিয়াবাড়িতে অভিযান চালিয়ে এক যুবককে আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে আটক যুবকের হেফাজত থেকে উদ্ধার হয় ঊনচল্লিশ গ্রাম ব্রাউন সুগার, একটি এন্ড্রয়েড মোবাইল ফোন। আটক যুবককে গ্রেপ্তার করে উদ্ধার করা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। এন ডি পি এস আইনের নির্দেশিকা মেনে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে ও ধৃতের বিরুদ্ধে এন ডি পি এস আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বুধবার তাকে আলিপুরদুয়ার জেলা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে পরবর্তী পর্যায়ের তদন্তের স্বার্থে ধৃতকে রিমান্ডে নেবার জন্য আদালতে আবেদন জানানো হয়েছে।
Alipurduar: উদ্ধার ব্রাউন সুগার, গ্রেপ্তার এক
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla