বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষারত একা মহিলাদের (Alipurduar)দেখে স্কুটি নিয়ে এগিয়ে যেত এক যুবক। মহিলাকে প্রস্তাব দিত স্কুটি চাপিয়ে তার গন্তব্যে পৌঁছে দেবার। স্কুটিতে চাপলেই কিছুদুর গিয়ে সুযোগ বুঝে মহিলাকে নামিয়ে দিয়ে তার ব্যাগ নিয়ে চম্পট দিত স্কুটির চালক। এমন একটি অভিযোগ জমা পড়ে কুমারগ্রাম থানায়।
(Alipurduar) জানা গেছে এক মহিলা রবিবার দিন সংকোষ চা বাগান বাস স্ট্যান্ডে অপেক্ষা করছিলেন কুমারগ্রাম যাবার জন্য। সেই সময় ঐ মহিলাকে দেখে স্কুটি নিয়ে এক যুবক এগিয়ে আসে এবং মহিলাকে তার গন্তব্যে পৌঁছে দেবার প্রস্তাব দেয়। মহিলা সরল বিশ্বাসে যুবকের সাথে স্কুটিতে সওয়ার হন। কিছুদূর গিয়ে সুযোগ মতো যুবকটি মহিলাকে রাস্তায় নামিয়ে দিয়ে তার ব্যাগ নিয়ে চম্পট দেয়। মহিলা কুমারগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ (Alipurduar) পেয়ে পুলিশ এলাকায় সাদা পোষাকে নজরদারি শুরু করে কুমারগ্রামের দুর্গাবাড়ি এলাকা থেকে স্কুটি সমেত গ্রেপ্তার করে।, যুবকের নাম তদন্তের স্বার্থে গোপন রেখে পুলিশ জানায় যুবকের বাড়ি মালবাজার। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ চব্বিশঘন্টার মধ্যে জলপাইগুড়ি থেকে আরও তিন যুবককে গ্রেপ্তার করে, তাদের হেফাজত থেকে উদ্ধার হয় একটি মোটরসাইকেল, একটি স্কুটি ও পাঁচটি মোবাইল ফোন। এরা সকলেই প্রতারণা চক্রের সদস্য। পুলিশের অনুমান এই চক্র বিভিন্ন এলাকায় প্রতারনার জাল ফেলেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রের পর্দা ফাঁস করতে তদন্ত চলছে একারনেই ধৃতদের নাম গোপন রেখেছে পুলিশ।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper