মঙ্গলবার , মার্চ 3 2026
Breaking News

Alipurduar: রাতভর ভীড় করে মুনলাইট প্লাকিং দেখলেন পর্যটকরা

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: রাতভর ভীড় করে মুনলাইট প্লাকিং দেখলেন পর্যটকরাসোমবার (Alipurduar)দোল পূর্ণিমার রাতে আলিপুরদুয়ার জেলার মাঝেরডাবড়ি চা বাগানে মুন লাইট প্লাকিং দেখতে ভীড় জমান পর্যটকরা। মুন লাইট প্লাকিং মানে চাঁদের আলোয় চা বাগান থেকে চা পাতা তোলা। সাধারনত চা বাগান থেকে দিনের বেলাতেই কাঁচা পাতা তোলার কাজ হয়। তবে চাঁদের আলোয় চা পাতা তোলা হয় কেন এই প্রশ্নের জবাবে চা বাগানের ম্যানেজার চিন্ময় ধর জানান চাঁদের আলোয় যে চা পাতা তোলা হয় সেই চা পাতা থেকে যে চা পাতা তৈরি হয় তার একটা বিশেষ গন্ধ থাকে আর এই চাপাতা স্বাদে অনন্য ও স্বাস্থ্যকর। তিনি বলেন ফুল যেমন রাতে তার সুগন্ধ ছড়ায় তেমনি এই চাপাতার ও একটা বিশেষ গন্ধ সৃষ্টি হয় পূর্ণিমার রাতে। তিনি আরও জানান বিশ্বে একমাত্র এই চা বাগানেই মুনলাইট প্লাকিং হয় এবং এই চাপাতা থেকে তৈরি করা হয় যে চাপাতা তার নাম মুনলাইট সি টি সি চা পাতা। এই পাতা তার গন্ধ,স্বাদ স্বাস্থ্যকর গুনের জন্য খুব বেশি দামে বিশ্বের বাজারে বিক্রি হয়। চারদিকে মশাল জ্বালিয়ে, লাইট লাগিয়ে ও পটকা ফাটিয়ে বন্য প্রাণীদের হাত থেকে সুরক্ষা নিশ্চিত করা হয় রাতের বেলা চাপাতা তোলার কাজে নিযুক্ত শ্রমিকদের। বিগত পাঁচ বছর ধরে এই মুনলাইট প্লাকিং চলছে এই বাগানে। এটা দেখতে রাজ্য ও রাজ্যের বাইরে থেকে পর্যটকরা এসে ভীড় জমান এই বাগানে। এটা রাজ্য তো বটেই সারা দেশের গর্বের বিষয়। ভিন রাজ্য থেকে আসা পর্যটকরা জানান পূর্ণিমার রাতে চাঁদের আলোয় চা পাতা তোলার কাজ দেখা এক অনন্য অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা অর্জন করতেই তারা এই বাগানে ভীড় জমিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।