গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড ও জ্বালানীর বকেয়া অর্থ দ্রুত প্রদানের দাবিতে আলিপুরদুয়ার জেলার মুখ্য প্রশাসনিক কার্যালয় ডুয়ার্স কন্যার সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন রহিমাবাদ চা অবসরপ্রাপ্ত চা শ্রমিকরা।সিটু অনুমোদিত ওয়েষ্টবেঙ্গল পেন্সনার্স ওয়েল্ফেয়ার কো- অর্ডিনেশন এসোশিয়েন এই বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভের পর আলিপুরদুয়ারের সহকারী শ্রম কমিশনার ডুয়ার্স কন্যায় একটি ত্রিপাক্ষিক বৈঠকের আয়োজন করেন। কিন্তু সংশ্লিষ্ট চা বাগানের ম্যানেজার বৈঠকে উপস্থিত না হওয়ায় বৈঠকে কোনো সিদ্ধান্ত গ্রহন করা যায়নি। সিটু ‘র জেলা সম্পাদক বিদ্যুৎ গুন জানান সহকারী শ্রম কমিশনার বিক্ষোভকারী অবসরপ্রাপ্ত চা শ্রমিকদের আশ্বাস দেন পরবর্তীতে তিনি চা বাগানের ম্যানেজারকে নিয়ে ফের ত্রিপাক্ষিক বৈঠক করবেন। যদি ম্যানেজার সেই বৈঠকে না আসেন তবে চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে তিনি অবসরপ্রাপ্ত চা শ্রমিকদের বকেয়া টাকা পাইয়ে দেবার ব্যবস্থা করবেন।
Alipurduar: গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড ও জ্বালানীর বকেয়া অর্থের দাবিতে ডুয়ার্স কন্যায় বিক্ষোভ অবসরপ্রাপ্ত চা শ্রমিকদের
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper