শিলিগুড়ির কাউয়াখালি ময়দানে বুধবার আয়োজিত হয় উত্তরের বিজয়া সম্মিলনী। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই বিজয়া সম্মিলনী এ যাবৎ কালে আয়োজিত সর্ব বৃহৎ বিজয়া সম্মিলনী । উত্তরবঙ্গের সবকটি জেলা থেকে প্রতিটি দুর্গাপূজা কমিটি থেকে ছয়জন করে প্রতিনিধি, রাজ্য সরকারের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ বিভিন্ন দপ্তরের সচিবগন, জেলা প্রশাসনের আধিকারিকগন, দলীয় বিধায়কগন, জেলা পরিষদের সভাধিপতি গন, পঞ্চায়েত সমিতির সভাপতিগন, গ্রাম পঞ্চায়েত প্রধান গন,পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য সদস্যাগন পৌরসভার চেয়ারম্যান ওকাউন্সিলরগন, শিলিগুড়িতে অবস্থিত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের কর্তাব্যক্তি গন এবং আমন্ত্রিত দলীয় নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিগন এই সম্মিলনীতে উপস্থিত ছিলেন। সম্মিলনী তে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে তিনি ঘোষনা করেন পর্যটনে উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বিভিন্ন সময়ে ওঠা বাংলা ভাগের দাবি নস্যাৎ করে দিয়ে তিনি জানান বাংলা অখণ্ড আছে অখণ্ড থাকবে।
Mamata Banerjee: উত্তরের বিজয়া সম্মিলনী থেকে বাংলাকে অখন্ড রাখার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla