ভোটারদের মনে আস্থা (Alipurduar) ফেরানোর লক্ষ্যে সোমবার আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের পাগলারহাটে কেন্দ্রীয় বাহিনীর সাথে রুট মার্চ করলেন জেলা পুলিশ সুপার অমিত কুমার শ। রুট মার্চে তার সাথে ছিলেন কুমারগ্রামের বিডিও সন্দীপ ধারা, কুমারগ্রাম থানার আই সি শমীক চ্যাটার্জি। রুট মার্চ এর আগে তিনি কুমারগ্রাম থানা পরিদর্শন করেন। রুট মার্চ শেষ করে সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার জানান এদিন তিনি জেলার বিভিন্ন থানা পরিদর্শন করেছেন। নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে নির্বাচন কমিশনের ছয় দফা নির্দেশ সম্পর্কে সমস্ত স্তরের পুলিশ কর্মীদের অবহিত করেন। এই ছয় দফা নির্দেশ মান্য করার লক্ষ্যে সমস্ত পুলিশ কর্মীরা দায়িত্ববান হবেন বলে তিনি আশাবাদী। তিনি এদিন সাধারন মানুষদের সাথেও কথা বলেন। তাদের জানান এই ছয় দফা নির্দেশ অমান্য করতে দেখলে বা যে কোনো সমস্যায় ১৯৫০ হেল্প লাইন নম্বরে ফোন করার জন্য বলেন। তিনি জানান আসন্ন নির্বাচনকে শান্তিপূর্ণ ও অবাধ করার লক্ষ্যে প্রশাসন সার্বিক ভাবে প্রস্তুত ও বদ্ধপরিকর।
Alipurduar: ভোটারদের আস্থা ফেরাতে কুমারগ্রামে কেন্দ্রীয় বাহিনীর সাথে রুট মার্চ করলেন পুলিশ সুপার
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper