আলিপুরদুয়ার জেলা হাসপাতালে দালাল রাজ বন্ধ, জেলা হাসপাতালের পূর্ণাঙ্গ পরিষেবা চালুর দাবীতে আলিপুরদুয়ার জেলা যুব কংগ্রেসের তিনদিনের রিলে অনশন ও গন সাক্ষর সংগ্রহ কর্মসূচি শেষ হলো শুক্রবার। যুব কংগ্রেসের আলিপুরদুয়ার জেলা নেতা শান্তনু দেবনাথ জানান আলিপুরদুয়ার জেলা ঘোষিত হলেও হাসপাতালে এখনো জেলা হাসপাতালের পরিষেবা চালু হয়নি। রয়েছে দালালদের অত্যাচার, চিকিৎসক এর অভাব, চারদিক নোংরায় ভর্তি। হাসপাতালে নেই সঠিক নিকাশি ব্যবস্থা। একারনে জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে তিনদিনের রিলে অনশন ও গন সাক্ষর সংগ্রহ কর্মসূচি গ্রহন করা হয়। বুধবার আলিপুরদুয়ার জেলা হাসপাতাল চত্বরে এই কর্মসূচি শুরু হয়েছিলো শুক্রবার ছিল তার শেষ দিন। তাদের বারো দফা দাবীর মধ্যে অন্যতম হলো হাসপাতালে দালাল রাজ বন্ধ করা, উন্নত রুগী পরিষেবা চালুর লক্ষ্যে চিকিৎসক নিয়োগ করা, ইউরোলজি, নেফ্রোলজি বিভাগ সহ এম আর আই চালু করা প্রভৃতি। এসব দাবীতে গন সাক্ষর সংগ্রহ করা হয় এবং গনসাক্ষরিত দাবীপত্র উর্ধতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হবে বলেও তিনি জানান।
বারো দফা দাবিতে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে যুব কংগ্রেসের রিলে অনশন ও গণসাক্ষর সংগ্রহ
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper