বৃহস্পতিবার , মার্চ 5 2026
Breaking News

Eiyug

Alipurduar: বাগান থেকে উদ্ধার দশ ফুট লম্বা বার্মিজ পাইথন

Alipurduar: বাগান থেকে উদ্ধার দশ ফুট লম্বা বার্মিজ পাইথন

সোমবার (Alipurduar) বিকাল তিনটা নাগাদ আলিপুরদুয়ার জেলার বীরপাড়া চা বাগানের টুকরা জটেশ্বর ডিভিসন থেকে উদ্ধার হয় দশ ফুট লম্বা একটি বার্মিজ পাইথন। জানা গেছে এদিন বিকালে চা শ্রমিকরা পাইথনটিকে দেখতে পেয়ে চা বাগানের ম্যানেজারকে খবর দেন। ম্যানেজার খবর দেন বন দপ্তর এর বীরপাড়া বিটের কর্মীদের। খবর পেয়ে বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পাইথনটিকে উদ্ধার করে নিয়ে যান ও গভীর জঙ্গলে ছেড়ে …

Read More »

Jalpaiguri: বিশেষভাবে সক্ষম মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে বিশেষ ব্যবস্থা পুলিশের

Jalpaiguri: বিশেষভাবে সক্ষম মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে বিশেষ ব্যবস্থা পুলিশের

সোমবার থেক (Jalpaiguri) শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। জলপাইগুড়ি জেলা পুলিশের ময়নাগুড়ি থানার পুলিশ কর্মীরা বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে বিশেষ ব্যবস্থা গ্রহন করেছে। পুলিশ সূত্রে জানা গেছে পরীক্ষার কদিন থানা এলাকার বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে পুলিশের পক্ষ থেকে হুইল চেয়ার ও পৃথক যানবাহনের ব্যবস্থা করা হয়েছে যাতে এই পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে। পুলিশের …

Read More »

Deer: হরিন শাবক উদ্ধার নকশালবাড়িতে

Deer: হরিন শাবক উদ্ধার নকশালবাড়িতে

সোমবার সকালে (Deer) একটি হরিন শাবককে এলাকায় ঘোরাফেরা করতে দেখেন নকশালবাড়ি হাতিঘিসার হুচাই মল্লিক জোতের বাসিন্দারা। তারা হরিণ শাবকটিকে আটক করে খবর দেন বন দপ্তরের বাগডোগরা রেঞ্জে। খবর পেয়ে বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হরিণ শাবকটিকে উদ্ধার করে নিয়ে আসেন। বাগডোগরার রেঞ্জ অফিসার সোনম ভুটিয়া জানান হরিন শাবকটির দেহে কোনো জখম নেই তবে সেটি খুব ভয় পেয়ে কিছুটা কাহিল হয়ে পড়েছে। …

Read More »

Jalpaiguri: অবৈধ মদ তৈরির ঠেক ভাঙ্গলো পুলিশ

Jalpaiguri: অবৈধ মদ তৈরির ঠেক ভাঙ্গলো পুলিশ

জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা পুলিশের রাজগঞ্জ থানার বেলাকোবা আউটপোস্টের পুলিশ মঙ্গলবার গোয়েন্দা সূত্র মারফত প্রাপ্ত খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মদ তৈরির একটি ঠেক ভেঙ্গে দেয়। জানা গেছে শিকারপুর গ্রাম পঞ্চায়েতের ডিপো লাইন এলাকায় এই অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করে চল্লিশ লিটার অবৈধভাবে তৈরি দেশী মদ,ষাট লিটার ফারমেন্টেড ওয়াশ বা চোলাই মদ তৈরির উপকরন, ছয়টি স্টিলের হাড়ি, তিনটি ফানেল এগুলি মদ …

Read More »

CoochBehar: কোচবিহার দিনহাটা রাজ্য সড়কে স্বাগত তোরণ নির্মান কাজের সূচনা করলেন মন্ত্রী

CoochBehar: কোচবিহার দিনহাটা রাজ্য সড়কে স্বাগত তোরণ নির্মান কাজের সূচনা করলেন মন্ত্রী

কোচবিহার জেলার (CoochBehar) দিনহাটা এক নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত দিনহাটা পৌরসভাধীন বুড়িরপাটে কোচবিহার দিনহাটা রাজ্য সড়কের উপর একটি স্বাগত তোরণ নির্মান কাজের সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। মঙ্গলবার এই কাজের সূচনা করে উদয়ন গুহ জানান উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে স্বাগত তোরণটি নির্মিত হবে। দিনহাটা শহরের প্রবেশপথে এই তোরন সকলকে স্বাগত জানাবে। উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান অপর্না দে …

Read More »

Alipurduar: অবৈধভাবে চাষ করা চৌদ্দ বিঘা জমির পপি গাছ নষ্ট করলো পুলিশ

Alipurduar: অবৈধভাবে চাষ করা চৌদ্দ বিঘা জমির পপি গাছ নষ্ট করলো পুলিশ

আলিপুরদুয়ার (Alipurduar) দুই নম্বর ব্লকের দক্ষিন সলসলাবাড়ি চার মাইল এলাকায় গদাধর নদীর ধারে বেগুন ক্ষেতের আড়ালে অবৈধভাবে চাষ করা পপি ক্ষেত নষ্ট করলো আলিপুরদুয়ার থানার পুলিশ। জানা গেছে গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে পুলিশ ঐ এলাকায় অভযান চালিয়ে ট্রাক্টর দিয়ে অবৈধভাবে চাষ করা চৌদ্দ বিঘা জমির পপি গাছ নষ্ট করে দেয়। পুলিশ সূত্রে জানা গেছে এই এলাকায় কিছু …

Read More »

MALDA: উদ্ধার গুলি সহ আগ্নেয়াস্ত্র ,গ্রেপ্তার এক

MALDA: উদ্ধার গুলি সহ আগ্নেয়াস্ত্র ,গ্রেপ্তার এক

মালদহ জেলা (MALDA) পুলিশের কালিয়াচক থানার পুলিশ সাব ইন্সপেক্টর আলমগীর সরকার ও তার দল শনিবার গভীর রাতে সুত্র মারফত খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে থানা এলাকার চামাগ্রাম নজিরপুর গ্রামে মিন্টু মন্ডল এর বাড়িতে অভিযান চালায়। তল্লাশীতে বাড়ি থেকে উদ্ধার হয় সাদা গামছায় জড়ানো একটি দেশী পাইপগান ও আট মিলিমিটার ক্যালিবারের দুটি তাজা গুলি। উদ্ধারকৃত সামগ্রী বাজেয়াপ্ত করে পুলিশ মিন্টু মন্ডলকে গ্রেপ্তার …

Read More »

siliguri: পাচারের আগেই উদ্ধার ছশো গ্রামের বেশি ব্রাউন সুগার, গ্রেপ্তার দুই বোন

siliguri: পাচারের আগেই উদ্ধার ছশো গ্রামের বেশি ব্রাউন সুগার, গ্রেপ্তার দুই বোন

পাচারের আগেই (siliguri) উদ্ধার ছশো গ্রামের বেশী ব্রাউন সুগার, গ্রেপ্তার দুই বোন। জানা গেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ গোপন সূত্রে খবর পায় যে ঝংকার মোড় লাগোয়া টিউমল পাড়ায় মাদক পাচার হবে। খবরের ভিত্তিতে স্পেশাল অপারেশন গ্রুপ, শিলিগুড়ি থানার পুলিশ ও খালপাড়া ফাঁড়ির পুলিশ যৌথভাবে রবিবার সন্ধ্যায় নির্দিষ্ট এলাকায় অভিযান চালায়। সেই সময় পুলিশের নজরে আসে দুই মহিলা সন্তান …

Read More »

Alipurduar: উদ্ধার একশো পাঁচ ঘনফুট চোরাই কাঠ, তদন্তে বন দপ্তরের কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জ

Alipurduar: উদ্ধার একশো পাঁচ ঘনফুট চোরাই কাঠ, তদন্তে বন দপ্তরের কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জ

বনদপ্তরের বক্সা ব্যাঘ্র (Alipurduar) প্রকল্প পূর্ব বিভাগের কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জের কর্মীরা গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে কুমারগ্রাম ব্লকের পূর্ব নারারথলি গ্রামে অভিযান চালিয়ে৷ একশো পাঁচ ঘনফুট চোরাই কাঠ উদ্ধার কররেন। বন কর্মীরা জানান দুষ্কৃতিরা জঙ্গল থেকে কাঠের গুড়ি গুলি কেটে নিয়ে আসে ও পূর্বনারারথলি গ্রামে জড়ো করে রাখে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে কাঠের গুড়িগুলি উদ্ধার করা হয়। ঘটনার …

Read More »

Alipurduar: দুয়ারে সরকার শিবির পরিদর্শনে বিডিও

Alipurduar: দুয়ারে সরকার শিবির পরিদর্শনে বিডিও

কুমারগ্রাম (Alipurduar) ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার শিবির পরিদর্শন করলেন কুমারগ্রামের বিডিও অবিনাশ কুমার, আই এ এস শিক্ষানবিশ।শনিবার দুয়ারে সরকার শিবিরে গিয়ে বিডিও বিভিন্ন দায়িত্বে থাকা কর্মীদের সাথে এবং দুয়ারে সরকার শিবিরে আসা সাধারন মানুষের সাথে কথা বলেন। বেশ কিছু সরকারি প্রকল্পের উপভোক্তাদের হাতে তুলে দেন শংসাপত্র। বিডিও জানান সরকারি প্রকল্পে নাম নথিভুক্তির আবেফন জানাতে সাধারণ মানুষের কোনো সমস্যা …

Read More »