বরানগরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন জেলা প্রশাসন। বরানগর পুর অঞ্চলে ইতিমধ্যেই ১৭৫ জনের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গুর প্রকোপ কমানোর লক্ষে শুক্রবার বরানগর পুরসভায় উচ্চ পর্যায়ের আলোচনা করা হল। উক্ত আলোচনায় হাজির ছিলেন এডিএম তাহেরুজ্জামান, ব্যারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক, চেয়ারপার্সন অপর্ণা মৌলিক-সহ পৌর অধিকারিক ও জনপ্রতিনিধিরা। আলোচনা শেষে এডিএম তাহেরুজ্জামান জানালেন, বরানগরে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও, বর্তমানে তা কমেছে। ডেঙ্গু প্রতিরোধে পুরসভার পক্ষ সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে। জেলা স্বাস্থ্য দপ্তরও বিষয়টি খতিয়ে দেখছেন।
Barrackpore: ডেঙ্গুর প্রকোপ কমাতে বরানগরে উচ্চ পর্যায়ে আলোচনা
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla