১৬ নং জাতীয় সড়কের জেলেপাড়া ব্রীজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলো ভোজ্য তেল ভর্তি ট্যাঙ্কার। তেল সংগ্রহ করতে হুড়োহুড়ি লেগে মানুষের মধ্যে। ঘটনাস্থলে পুলিশ। সুত্রের খবর ভোজ্য তেল ভর্তি ট্যাঙ্কারটি কলকাতা গামী লেন দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। তেল ছড়িয়ে পড়ে রাস্তা জুড়ে। বালতি নিয়ে তেল সংগ্রহ করতে শুরু করেন সাধারণ মানুষ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দূর্ঘটনার ফলে ১৬ নং জাতীয় সড়কে যানচলাচল ব্যাহত হয়। কোন হতাহতের খবর নেই।
HOWRAH: ১৬ নং জাতীয় সড়কের উপর উল্টে গেলো ভোজ্য তেল ভর্তি ট্যাঙ্কার
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla