শনিবার মহাষষ্ঠীর সকালে সাংবাদিকদের নতুন বস্ত্র উপহার দিলেন বিশিষ্ট সমাজসেবী তথা তৃণমূল নেতা প্রিয়াঙ্গু পান্ডে। এদিন কাঁকিনাড়ার নিজ বাসভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাংবাদিকদের হাতে তিনি নতুন বস্ত্র তুলে দিলেন। প্রবীণ সংগীত শিল্পী সাধন শর্মার ভক্তিমূলক সংগীতের পাশাপাশি সাংবাদিক দেবপ্রিয় সরকার ও রাজীব গুপ্তার গান এদিন অনুষ্ঠানের আলাদা মাত্রা এনে দিল। এহেন উদ্যগ প্রসঙ্গে বিশিষ্ট সমাজসেবী প্রিয়াঙ্গু পান্ডে বলেন, ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃত উৎসব সকলের জন্য। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যম। খবরের সন্ধানে সারাদিন সাংবাদিকরা এদিক-ওদিক ছুটে বেড়ান।।ওনাদের কথা হয়তো অনেকেই ভাবেন না। তাই শারদ উৎসবে সংবর্ধনা জ্ঞাপনের মধ্য দিয়ে সাংবাদিকদের হাতে ক্ষুদ্র উপহার তুলে দিলাম।
Barrackpore: পুজোয় সাংবাদিকদের নতুন বস্ত্র উপহার দিলেন বিশিষ্ট সমাজসেবী প্রিয়াঙ্গু পান্ডে
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper