আজ দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে লাভপুর থানার ধনডাঙ্গা গ্রামের কাছে।সূত্র মারফত জানা যায় ওই ব্যক্তি ষাটপলসা গ্রামের বাসিন্দা বছর আঠাশের ওই মৃত ব্যক্তির নাম সঞ্জয় ভল্লা(২৮)। স্থানিয় ও পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন দুপুর সাড়ে তিনটে নাগাদ বাইক নিয়ে লাভপুর থেকে ষাটপলসার দিকে যাচ্ছিলেন ওই ব্যক্তি, আর তখনই অপর দিক থেকে আসা একটি সরকারি বাসের সঙ্গে সংঘর্ষ হয় এবং মোটরবাইক থেকে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় ওই ব্যক্তির মাথা ও ডান পা। পরে অবশ্য ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান লাভপুর থানার পুলিশ এবং আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য লাভপুর হাসপাতালে নিয়ে এলে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার পরে ঘাতক গাড়ি সহ গাড়ির ড্রাইভারকে আটক করা হয়েছে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Birbhum: বীরভূম জেলার লাভপুরে সরকারি বাসের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু
রিপোর্ট : দিব্যেন্দু গোস্বামী , এই যুগ, বীরভূম
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper