দেশের রাষ্ট্রপতিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারির নেতৃত্বে খেজুরিতে মিছিল করে বিজেপি। মিছিল শেষে আয়োজিত পথসভায় হাজির শুভেন্দু অধিকারী বলেন, ২০১৩ সাল থেকে ২৩ সাল পর্যন্ত পঞ্চায়েতে কি কি চুরি করেছে, তার তালিকা তৈরি করুন। শুভেন্দুর কথায়, বড় সভা পরে হবে। এখন চাটাই সভা ও উঠোন বৈঠক করুন। আর বুথগুলো তৈরি করুন। ডিসেম্বর মাসের প্রথম দিনেই খেজুরি থানার সামনে তিনি আসছেন বলে এদিনের সভা থেকে আগাম জানিয়ে দিলেন শুভেন্দু। তার হুঁশিয়ারি, চোরদের রানীকে ধরে টানতে হবে।
Suvendu Adhikari: পঞ্চায়েতে কি কি চুরি করেছে তার তালিকা তৈরির কথা বললেন শুভেন্দু অধিকারী
রিপোর্ট : নিজস্ব প্রতিনিধি , এই যুগ, পূর্ব মেদিনীপুর
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper