সিউড়ি শহরে থাকা জেলার রেজিস্টার অফিসে সাপের আতঙ্কে কাজ শিকেয় উঠেছে। গত দুবছর ধরে এই ঘটনা চলছে বলে জানা যাচ্ছে অফিসে কর্মরত কর্মচারীদের থেকে। মাঝে এই অফিসের ভিতর থেকে একটি সাপ বের করা হয় এবং পরে আবার নতুন করে সেই সাপের আতঙ্ক দেখা দিয়েছে। সাপের চলাফেরার দাগ এবং খোলস ইত্যাদি নজরে আসছে রেকর্ডরুমের ভিতর। এই পরিস্থিতিতে যারা এই অফিসে কাজ করেন তারা মাঝে মাঝে কাজ বন্ধ রাখার পাশাপাশি সাধারণ মানুষদের অসুবিধার কথা মাথায় রেখে নিজেদের জীবন ঝুঁকি নিয়েই কাজ চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেছেন। ঘটনাকে কেন্দ্র করে বিশেষজ্ঞ দীনবন্ধু বিশ্বাস জানিয়েছেন, এর আগেও এমন একটি ঘটনা ঘটেছিল এবং সেবার তিনি সেখানে হানা দিয়ে একটি সাপ উদ্ধার করেছিলেন। কিন্তু সম্প্রতি আবার একই ঘটনা ঘটেছে এবং তিনি বারবার বিভিন্ন জায়গায় তল্লাশি চালালেও সাপ খুঁজে পাচ্ছেন না। অথচ সাপের যে আনাগোনা রয়েছে তার স্পষ্ট।অন্যদিকে এই ঘটনার বিষয়ে বীরভূম জেলাশাসক বিধান রায় জানিয়েছেন, সাপ দূরীকরণ কর্মসূচি নেওয়া হয়ে থাকে এবং আবারও নেওয়া হচ্ছে। এই ঘটনার যাতে সম্পূর্ণভাবে সমাধান হয় তার দিকে নজর রাখা হচ্ছে।
Birbhum: সাপের ভয়ে কাজ শিখেই উঠেছে সিউড়ির সরকারি অফিসে
রিপোর্ট : দিব্যেন্দু গোস্বামী , এই যুগ, বীরভূম
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper