সিউড়ি থানার অন্তর্গত বাঁশজোড় এলাকায় দিন কয়েক আগে দুই পক্ষের বিবাদ এর পরিপ্রেক্ষিতে এক যুবককে খুন করা হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত শেখ জিয়ারুলকে সিউড়ি থানার পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হল। তাকে সিউড়ি রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং শুক্রবার সিউড়ি জেলা আদালতে পেশ করা হয়। পুলিশের তরফ থেকে শেখ জিয়ারুলের সাত দিনের পুলিশি হেফাজত চাওয়া হলেও তাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।
Birbhum: বাঁশজোড়ে যুবক খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল সিউড়ি থানার পুলিশ
রিপোর্ট : দিব্যেন্দু গোস্বামী , এই যুগ, বীরভূম
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla