মঙ্গলবার , মার্চ 3 2026
Breaking News

Alipurduar: বিয়ের দিন কনের হাতে রূপশ্রী প্রকল্পের চেক সহ উপহার সামগ্রী তুলে দিলেন বিডিও

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

মেয়ের বিয়ে ঠিক হয়েছে তাই আলিপুরদুয়ার (Alipurduar) জেলার কুমারগ্রাম ব্লকের ভল্কা বারোবিশা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বারুইপাড়া গ্রামের কন্যাদায়গ্রস্ত পিতা সরকারি রূপশ্রী প্রকল্পের সহায়তা পেতে দিন কয়েক আবেদন জানিয়েছিলেন ষষ্ঠ পর্যায়ের দুয়ারে সরকার শিবিরে। (Alipurduar) তার আবেদন মঞ্জুর হতে হতেই বিয়ের নির্ধারিত তারিখ এসে পড়ে।Alipurduar: বিয়ের দিন কনের হাতে রূপশ্রী প্রকল্পের চেক সহ উপহার সামগ্রী তুলে দিলেন বিডিও

সোমবার ছিলো সেই নির্দিষ্ট তারিখ । সেদিন রাতেই কুমারগ্রামের বিডিও মিহির কর্মকার রূপশ্রী প্রকল্পের চেক নিয়ে হাজির হন বারুইপাড়ায় মেয়েটির বিয়ের আসরে। কনে বেশী মেয়ের হাতে তুলে দেন চেক সহ উপহার সামগ্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর পাঠানো শুভেচ্ছাবার্তা। বিডিও মিহির কর্মকার জানান এদিন বারুইপাড়া গ্রামের বনরূপা সাহার বিয়ে উপলক্ষ্যে তার হাতে তুলে দেওয়া হয় রূপশ্রী প্রকল্পের চেক, মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছাবার্তা ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে কিছু উপহার। কেন তিনি চেক নিয়ে বিয়ে বাড়ি উপস্থিত হলেন তার জবাবে বিডিও মিহির কর্মকার জানান সরকারি প্রকল্প বিষয়ে অনেকেই অবগত নন, বিয়ে বাড়িতে বহু মানুষ আসেন, তাদের সরকারি প্রকল্প সম্পর্কে অবগত করানোর লক্ষ্যেই তিনি বিয়ে বাড়ি এসেছেন। বিডিওর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।