মুখে মা মাটি মানুষের কথা বললেও তৃণমূল মানুষের সঙ্গে প্রতারণা করেছে। এরই প্রতিবাদে নবান্ন অভিযান। আজ বিজেপির পশ্চিমবঙ্গের অবজারভার সুনীল বনশালের নেতৃত্বে বিজেপির নেতারা নবান্ন অভিযানের প্রস্তুতি ঘুরে দেখেন। তারা প্রথম সাঁতরাগাছি স্টেশন এলাকায় যান। পরে ওখান থেকে হাওড়া ময়দানে ওই প্রতিনিধি দল আছে। বিজেপি নেতৃত্ব জানিয়েছে রাজ্য সরকার যেভাবে মানুষের উপর অত্যাচার করছে তারই প্রতিবাদে নবান্ন অভিযান। বিজেপির মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন ওইদিন নেতারা ছাড়াও সাধারণ মানুষ ওই অভিযানে সামিল হবেন।মুখ্যমন্ত্রীর কঠোর সমালোচনা করে এদিন তিনি বলেন যেভাবে অনুব্রত মণ্ডলকে বীরের সম্মান দেওয়ার কথা তিনি বলছেন তা ঠিক নয়। পার্থ চট্টোপাধ্যায় ও মলয় ঘটক কোটি কোটি টাকা চুরি করেছে বলে সিবিআই তাদের বাড়িতে গেছে।এদিন তিনি আরো অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ফাসানোর চেষ্টা হচ্ছে। না হলে দেবযানী মুখোপাধ্যায়কে মিথ্যে কেস দেওয়া হবে। তার মানে সুদীপ্ত সেনকে দিয়ে এর আগে মিথ্যে অভিযোগ লেখানো হয়েছিল।
Agnimitra Paul: হাওড়ায় নবান্ন অভিযানের প্রস্তুতির পরিদর্শনে এসে রাজ্যের মুখ্যমন্ত্রীর সমালোচনায় বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper