বঙ্গীয় হিন্দু সেনা সংগঠনের পক্ষ (Howrah) থেকে হাওড়ার ইচ্ছাপুর এ পি জি মেমোরিয়াল মাঠে সনাতনী সমাবেশের আয়োজন করা হয়।(Howrah) সমাবেশে উপস্থিত ছিলেন বঙ্গীয় হিন্দু সেনার প্রতিষ্ঠাতা অম্বিকানন্দ মহারাজ,তারানন্দ মহারাজ আসানসোলের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি,বিজেপির দুই মুখপাত্র কেয়া ঘোষ ও দেবজিৎ সরকার,হাওড়া জেলা সদর বিজেপি সভাপতি মনিমোহন ভট্টাচার্য,কল্যানীর বিধায়ক অম্বিকা রায়,সন্দীপ মাল(রাজা) সহ অন্যান্যরা।সমাবেশে বক্তব্য প্রসঙ্গে হিন্দুত্বের নামে একজোট হওয়ার জন্য বলেন বিজেপির দুই মুখপাত্র দেবজিৎ সরকার ও কেয়া ঘোষ।
এদিনের সমাবেশের প্রধান বক্তা তথা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হিন্দু যুব সম্প্রদায়কে বর্তমান সমাজের প্রভূত উন্নতি সাধনের লক্ষ্যে সংঘবদ্ধ হওয়ার জন্য আহবান করার পাশাপাশি
রামনবমীর মিছিলে হামলার প্রতিবাদে যেসব হিন্দুদের মিথ্যে কেস দিয়ে গ্রেফতার করে জেলে পাঠানোর পর তাঁরা জামিনে মুক্ত হয়েছেন,সেই সব সনাতনীদের বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করেন। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ভারতমাতার মূর্তিতে মাল্যদান করে সমাবেশের প্রারম্ভিক সূচনা করেন বঙ্গীয় হিন্দু সেনার প্রধান অম্বিকানন্দ মহারাজ।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper