রবিবার , মার্চ 22 2026
Breaking News

Sandakphu: বরফে ঢাকলো সান্দাকফু ,খুশী পর্যটকরা

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

Sandakphu: বরফে ঢাকলো সান্দাকফু ,খুশী পর্যটকরা কয়েকদিন (Sandakphu) ধরেই লাগাতার বৃষ্টি ও ঝোড়ো হাওয়া চলছে উত্তরবঙ্গ জুড়ে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় শনিবার আচমকাই বরফ পড়তে শুরু করে দার্জিলিং এর সান্দাকফুতে। সাদা বরফে ঢেকে যায় সান্দাকফু। অসময়ে বরফ দেখে খুশিতে ডগমগ পর্যটকরা। তারা জানান এই সময় বরফ দেখতে পাবেন এটা তাদের কল্পনাতেও ছিলোনা। বরফ দেখে তারা যারপরনাই খুশী। জানা গেছে ছয় ইঞ্চি পুরু বরফের চাদরে রাস্তাঘাট ঢেকে যাওয়ায় বন্ধ রয়েছে যানবাহন চলাচল, আটকে পড়েছেন বহু পর্যটক।পাহাড়ে বরফ ও সমতলে লাগাতার বৃষ্টির জন্য সমস্যা হচ্ছে উদ্ধারকাজে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।