শিলিগুড়ি পৌর নিগমের উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হল এবারের দুর্গাপূজা কার্নিভাল এর প্রস্তুতি বৈঠক। শিলিগুড়ি পৌর নিগমের সভা কক্ষে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব, পৌর নিগমের মেয়র পারিষদের সদস্য সদস্যাগন, দার্জিলিং এর জেলাশাসক, শিলিগুড়ির মহকুমাশাসক, শিলিগুড়ির পুলিশ কমিশনার সহ অনান্য আধিকারিকগন। মেয়র গৌতম দেব জানান শিলিগুড়িতে এবারের দুর্গাপূজা কার্নিভাল হবে হিলকার্ট রোড জুড়ে। পাহাড়, গ্রামাঞ্চল …
Read More »খবর
Barrackpore: জেল থেকে মুক্তি পেতেই হিন্দু জাগরণ মঞ্চের লড়াকু নেতা রোহিত সাউকে নিয়ে উন্মাদনা তুঙ্গে দলীয় কর্মীদের
টিটাগড় ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে শুক্রবার টিটাগড় থানার সামনে ব্যস্ততম বিটি রোড অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছিল বিজেপির ব্যারাকপুর জেলার মহিলা মোর্চা ও হিন্দু জাগরণ মঞ্চ। অভিযোগ, পুলিশ জোর করে অবরোধ তুলতে গেলে দুপক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ বেধে যায়। পুলিশের কাজে বাধা দেওয়া এবং পুলিশের ওপরর আক্রমনের অভিযোগে ব্যারাকপুর জেলার হিন্দু জাগরণ মঞ্চের সম্পাদক রোহিত সাউ-সহ চারজনকে গ্রেপ্তার করা হয়। যদিও …
Read More »Gargi Chatterjee: ধর্ষকদের মুক্তাঞ্চল হয়ে উঠছে পশ্চিমবঙ্গ দাবি বামনেত্রী গার্গী চট্টোপাধ্যায়ের
ধর্ষকদের মুক্তাঞ্চল হয়ে উঠছে পশ্চিমবাংলা। এই ধরনের ধর্ষনের ঘটনা আগে কোনওদিন টিটাগড়ে কোনদিন ঘটে নি। শনিবার সন্ধেয় টিটাগড় থানার সামনে বিক্ষোভে যোগ দিয়ে এমনটাই দাবি করলেন সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায়। তিনি আরও বলেন, ধর্ষনের ঘটনায় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর আরমান মণ্ডলের ভাই জড়িত । টিটাগড়ে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। এখানে পুলিশের বিরোধিতা করলেই ওরা লাঠি চার্জ করে। আর চোরদের …
Read More »Titagarh Gang Rape: টিটাগড় কয়লা ডিপো এলাকায় গণধর্ষণ কাণ্ডে ধৃতদের ১৪ দিনের পুলিশি হেফাজত
বুধবার রাতে টিটাগড় পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কয়লা ডিপো নিউ লাইন এলাকায় বাড়ির সামনে থেকে এক তরুণীকে তুলে নিয়ে গিয়ে ঝোপে গণধর্ষণ করার অভিযোগ উঠেছিল। পরদিন ৮ সেপ্টেম্বর নির্যাতিতার পরিবার চারজনের বিরুদ্ধে টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেছিল। শনিবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল আশীষ মৌর্য জানান, বৃহস্পতিবার অভিযোগ পেয়েই ওইদিন সন্ধেয় সোদপুর থেকে বিশাল সাউকে পাকড়াও …
Read More »Dr.Subhas Sarkar: দুর্নীতি শুরু করেছে বামেরা ,দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড: সুভাষ সরকারের
“দুর্নীতি শুরু করেছে বামেরা। সঞ্চায়িতা চিটফান্ড কান্ড বাম আমলেই।” শুক্রবার এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড : সুভাষ সরকার। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দাবি, সিপিএমের লোকাল কমিটির সম্পাদকরা স্কুলে চাকুরী পেয়েছেন। অথচ ওরা স্কুলে যেতেন না। কাঁধে ব্যাগ ঝুলিয়ে পার্টি করতেন। আর শুধু বেতন নিতে স্কুলে যেতেন। প্রসঙ্গত, আগামী ১৩ সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি। এদিন সন্ধেয় নবান্ন অভিযানের সমর্থনে …
Read More »Suvendu Adhikari: চোরদের জেলে ভরো, চোরেদের রানীকে নবান্ন থেকে টেনে ধরো : শুভেন্দু অধিকারী
নবান্ন অভিযান উপলক্ষে উত্তরবঙ্গ সফরে এসেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার আলিপুরদুয়ারে কর্মীসভা শেষ করে বিকেলে জলপাইগুড়িতে পদযাত্রা ও কর্মী সভায় যোগ দেন শুভেন্দু। এদিন শহরের শান্তি পাড়া থেকে পদযাত্রাটি শুরু হয়ে ডিভিসি রোডে শেষ হয়। শুভেন্দু অধিকারী ছাড়াও এদিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন, জলপাইগুড়ি সাংসদ ড: জয়ন্ত কুমার রায়, বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী সহ জেলার বিভিন্ন বিধানসভার …
Read More »Titagarh: টিটাগড়ে গণধর্ষণ কান্ড ঘিরে ধুন্ধুমার, প্রতিবাদ করতে গিয়ে ধৃত চার বিজেপি কর্মী
টিটাগড় পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কয়লা ডিপো নিউ লাইন এলাকায় বুধবার রাতে গণধর্ষণের ঘটনা ঘটেছে। অভিযোগ, বাড়ির সামনে থেকে চার মদ্যপ যুবক মুখ চাপা তরুণীকে তুলে নিয়ে গিয়ে বাড়ির কাছেপিটে ঝোপে গণধর্ষণ করে। পরদিন বৃহস্পতিবার নির্যাতিতার পরিবার থানায় অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। বাকি দুই অভিযুক্ত পলাতক। অভিযোগ, বৃহস্পতিবার রাতে নির্যাতিত-সহ তাঁর বাবা-মাকে পুলিশ গাড়িতে …
Read More »Titagarh: দোষীরা শাস্তি পাবেই, টিটাগড়ে নির্যাতিতার বাড়িতে গিয়ে দাবি সাংসদ-মন্ত্রীর
তরুণীকে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে ধর্ষনের ঘটনায় শুক্রবার উত্তাল হয়ে টিটাগড় থানা এলাকা। বিজেপি , বিশ্ব হিন্দু পরিষদ ও হিন্দু জাগরণ মঞ্চ থানার সামনে দফায় দফায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। জোর করে অবরোধ তুলতে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। এদিন বিকেলে টিটাগড় কয়লা ডিপো নিউ লাইন এলাকায় ধর্ষিতার বাড়িতে গেলেন তৃণমূলের প্রতিনিধি দল। বৃষ্টি উপেক্ষা করেই এদিন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা …
Read More »Alipurduar: বঙ্গীয় মাইক ব্যবসায়ী সমিতির চতুর্থ বার্ষিক সম্মেলন
বঙ্গীয় মাইক ব্যবসায়ী সমিতির চতুর্থ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল শুক্রবার। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারোবিশায় বিবেকানন্দ ভবনে এই সম্মেলন আয়োজিত হয়। সম্মেলনে কুমারগ্রাম, বারোবিশা, জোড়াই, রামপুর সহ বিভিন্ন এলাকার মোট একশ আট জন প্রতিনিধি এই সম্মেলনে যোগ দেন। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সভাপতি বলরাম মজুমদার সহ ব্লক ও জেলাস্তরের পদাধিকারী গন।রাজ্য কমিটির সভাপতি বলরাম মজুমদার জানান এদিনের সম্মেলনে সাংগঠনিক …
Read More »Alipurduar: পুলিশী অভিযানে উদ্ধার দেড়শো বোতল অবৈধ মদ, গ্রেফতার এক
আলিপুরদুয়ার জেলা পুলিশের অন্তর্গত জয়গাঁ থানার পুলিশ কর্মীরা শুক্রবার জয়গাঁ এলাকার পান্ডাম বস্তির একটি বাড়িতে অভিযান চালিয়ে দেড়শো বোতল অবৈধ মদ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার কৃত মদ সিকিমে তৈরি। অবৈধভাবে মদ মজুত রাখার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় গোপন সুত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয়। ধৃত ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা …
Read More »
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper