নবান্ন অভিযান উপলক্ষে উত্তরবঙ্গ সফরে এসেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার আলিপুরদুয়ারে কর্মীসভা শেষ করে বিকেলে জলপাইগুড়িতে পদযাত্রা ও কর্মী সভায় যোগ দেন শুভেন্দু। এদিন শহরের শান্তি পাড়া থেকে পদযাত্রাটি শুরু হয়ে ডিভিসি রোডে শেষ হয়। শুভেন্দু অধিকারী ছাড়াও এদিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন, জলপাইগুড়ি সাংসদ ড: জয়ন্ত কুমার রায়, বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী সহ জেলার বিভিন্ন বিধানসভার বিজেপি বিধায়করা। জেলার বিভিন্ন বিধানসভা থেকে প্রচুর সংখ্যক বিজেপি কর্মী সমর্থকরা পদযাত্রায় যোগদান করেন। পদযাত্রা শেষে ডিভিসি রোডের কর্মী সভা থেকে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন শুভেন্দু। তিনি বলেন,চোরদের জেলে ভর আর চোরেদের রানীকে নবান্ন থেকে টেনে ধরো।’ তিনি আরো বলেন, ‘পার্থ, কেষ্ট চুনোপুটি আসল চোর হাওয়াই চটি।’ শুভেন্দুর এই বক্তব্যে রীতিমতো উজ্জীবিত হয়ে পড়ে কর্মী সমর্থকরা। পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তরবঙ্গের বিজেপির শক্ত ঘাঁটি ভাঙতে যখন মরিয়া তৃণমূল কংগ্রেস। ঠিক সে সময় উত্তরবঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আগমন যেন নতুন করে বিজেপিকে শক্তি জোগাবে মনে করছে রাজনৈতিক মহল।
Suvendu Adhikari: চোরদের জেলে ভরো, চোরেদের রানীকে নবান্ন থেকে টেনে ধরো : শুভেন্দু অধিকারী
রিপোর্ট : রাজীব মুখার্জী , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla