শামুকতলা থানা (Alipurduar) এলাকার এক নাবালিকা নিখোঁজ হওয়ার পর চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজের অভিযোগ দায়ের হওয়ার পরেই শামুকতলা থানার পুলিশ তদন্ত শুরু করেছে জানিয়েছেন বুধবার রাত আটটা নাগাদ। পুলিশ সূত্রে জানা গেছে নাবালিকার ঠাকুমা অভিযোগ দায়ের করেছেন তার নাতনী নিখোঁজ হয়ে গেছে। তবে নাবালিকা নিখোঁজ হয়েছেন নাকি প্রেম ঘটিত কারণে বাড়ি ছেড়ে চলে গেছেন তাই নিয়ে পুলিশের তদন্ত …
Read More »খবর
Murshidabad: উদ্ধার সাতশো বোতল নিষিদ্ধ কাশির সিরাপ, গ্রেপ্তার এক
মুর্শিদাবাদ জেলা পুলিশের (Murshidabad) স্পেশাল অপারেশন গ্রুপ ও দৌলতাবাদ থানার যৌথ উদ্যোগে গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার থানা এলাকায় একটি অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করে তল্লাশী চালানো হয়। তল্লাশীতে আটক ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার হয় তিনটি ব্যাগে রাখা সাতশো বোতল নিষিদ্ধ কাশির সিরাপ ফেন্সিডিল। আটক ব্যক্তিকে গ্রেপ্তার করে নিষিদ্ধ কাশির সিরাপ বাজেয়াপ্ত করা হয়। ধৃতের বিরুদ্ধে দৌলতাবাদ থানায় …
Read More »CoochBehar: ঊণ আশি তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে জেলা জুড়ে তল্লাশী পুলিশের
জনগনের সুরক্ষা ও জেলার সার্বিক (CoochBehar) নিরাপত্তা বজায় রাখতে নিয়মিত নাশকতা বিরোধী তল্লাশী চালিয়ে থাকে কোচবিহার জেলা পুলিশ। দেশের ঊন আশি তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে বৃহস্পতিবার কোচবিহার জেলার সর্বত্র এবং কোচবিহার শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলিতে তল্লাশী অভিযান চালায় পুলিশ। এদিন কোচবিহার রাজবাড়ি, হাসপাতাল, পার্ক, বাজার এলাকাগুলিতে মেটাল ডিটেক্টর ও স্নিফার ডগ নিয়ে তল্লাশী চালানো হয় । পুলিশ সূত্রে জানানো হয়েছে স্বাধীনতা …
Read More »Alipurduar: ভুটান পাহাড়ের পাদদেশে সরকারি জমি বিক্রির অভিযোগ
সরকারি জমি বিক্রির (Alipurduar) অভিযোগ বিধায়কের । কুমারগ্রাম ব্লকের ময়নাবাড়ি এলাকায় সরকারি জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ তুললেন কুমার গ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাও। তিনি অভিযোগ করেন ভুটান পাহাড়ের পাদদেশে প্রায় ১৫ বিঘা সরকারি জমি কলকাতার এক ব্যবসায়ী কিনে ঘেরা দিয়েছে। অবৈধ খনন করার অভিযোগও তুলেছেন তিনি। এর ফলে ঢোকসা ঝোড়ার জল ময়নাবাড়ী এলাকার গ্রামগুলিতে ঢুকে পড়ছে এবং বন্যা পরিস্থিতি …
Read More »Alipurduar: ফালাকাটা থানার পুলিশের বড় সাফল্য ,গ্রেফতার এক
প্রচুর পরিমাণে নেশার ট্যাবলেট (Alipurduar) সহ এক ব্যাক্তিকে গ্ৰেফতার করল ফালাকাটা থানার পুলিশ। গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ ফালাকাটার অন্তর্গত জটেশ্বর এলাকায় অভিযান চালায়। অভিযান চালিয়ে জাহিরুল হক নামে এক ব্যাক্তিকে গ্ৰেফতার করে তার কাছ থেকে ১৩৪৪০ টি নেশার ট্যাবলেট উদ্ধার হয়, সাথে তার থেকে একটি স্কুটি উদ্ধার করে পুলিশ। ফালাকাটা আইসি অভিষেক ভট্টাচাৰ্য জানান অভিযুক্তকে আজ আলিপুরদুয়ার কোর্টে …
Read More »siliguri: বাংলাদেশী নাগরিককে আধার কার্ড বানিয়ে দেবার অভিযোগে গ্রেপ্তার ব্যাংক কর্মী
বাংলাদেশী (siliguri) নাগরিককে ভারতীয় আধার কার্ড বানিয়ে দেবার অভিযোগে খড়িবাড়ি থানার পুলিশ সোমবার গ্রেপ্তার কিরে এক ব্যাংক কর্মীকে। জানা গেছে ধৃতের নাম সোমেশ বর্মন। পুলিশ তাকে হলদিবাড়ি থেকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর দিন কয়েক আগে ভারত নেপাল সীমান্তের খড়িবাড়ি থানার পানিট্যাঙ্কিতে মোহন্ত বর্মন নামে এক বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করে সীমান্তে মোতায়েন সশস্ত্র সীমা বলের জওয়ানরা। তারা ধৃত বাংলাদেশীকে খড়িবাড়ি …
Read More »Jalpaiguri: বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ তিনশ জনের
জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের (Jalpaiguri)শিকারপুর গ্রাম পঞ্চায়েতের ভান্ডাপুর চা বাগানের গনেশ লাইনে আয়োজিত তৃণমূলের যোগদান সভায় তিনশ জন বিজেপি কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূলে। এদিনের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। তিনি দলে যোগদানকারীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। বিজেপি ছেড়ে আসার কারন হিসাবে তারা জানান বিজেপি যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলো তা পূরন করতে ব্যর্থ হয়েছে। তারা …
Read More »CoochBehar: উদ্ধার গুলি সহ আগ্নেয়াস্ত্র ,গ্রেপ্তার এক
কোচবিহার জেলা (CoochBehar) পুলিশের বক্সিরহাট থানার পুলিশ গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার রাতে থানা এলাকার টিনালি মোড় রাইস মিল লাগোয়া এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করে তল্লাশী চালায়। আটক ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র সহ এক রাউন্ড গুলি। আটক ব্যক্তিকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা দায়ের করে পুলিশ ধৃতকে আদালতে পাঠিয়েছে। ঘটনার তদন্তে পুলিশ।
Read More »Alipurduar: বিশ্ব আদিবাসী দিবসের আলিপুরদুয়ার জেলার অনুষ্ঠানের ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
চলতি মাসের (Alipurduar) সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত রাজ্যের চারটি স্থানে পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী কল্যান দপ্তরের উদ্যোগে আয়োজিত হবে বিশ্ব আদিবাসী দিবস। এই উপলক্ষ্যে আদিবাসী সম্প্রদায়ের খাদ্য, সাংস্কৃতিক ঐতিহ্য সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হবে। আদিবাসী কৃষ্টি সংস্কৃতি কে তুলে ধরে পরম্পরাগত ঐতিহ্যকে রক্ষা করাই এই উৎসবের লক্ষ্য।বৃ্হস্পতিবার ঝাড়্গ্রামে বিশ্ব আদিবাসী উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন …
Read More »siliguri: ট্রাকের নীচে বসে সীমান্ত পেরোনোর সময় সীমান্ত রক্ষী বাহিনী আটক করলো বাংলাদেশী যুবককে
ট্রাকের নীচে বসে সীমান্ত (siliguri) পেরিয়ে ভারতে ঢোকার সময় সীমান্ত রক্ষী বাহিনীর হাতে আটক বাংলাদেশী এক যুবক। জানা গেছে আটক যুবকের নাম জীবন রায়, বাড়ি বাংলাদেশের রংপুর জেলায়। উল্লেখ্য ভুটান থেকে পাথর নিয়ে বেশ কিছু ট্রাক ভারত হয়ে বাংলাদেশে যায়। মঙ্গলবার রাতে ভুটানের একটি ট্রাক বাংলাদেশে পাথর নামিয়ে ফিরে আসছিলো। ট্রাকটি শিলিগুড়ির অদুরে ভারত বাংলাদেশ সীমান্তের ফুলবাড়িতে পৌঁছালে সীনান্ত রক্ষী …
Read More »
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper