হাইকোর্টে মামলার ক্ষেত্রে জালিয়াতির অভিযোগ উঠেছিল। সেই জালিয়াতিতে নাম জড়িয়েছিল কয়েকজন আইনজীবীর। বিষয়টি সামনে আসতেই সিআইডি ও কলকাতা পুলিশকে তদন্তের নির্দেশ দেন বিচারপতি মহম্মদ নিজামুদ্দিন। সেই জালিয়াতির ঘটনাতেই উঠে এসেছে অ্যাডভোকেট গৌতম ব্যানার্জীর নাম। তাঁক ক্লার্কের সালকিয়ার বাড়িতেও তল্লাশি চলছে।
বিভিন্ন ব্যক্তিকে না জানিয়ে তাদের নামে ভুয়ো পাওয়ার অব অ্যাটর্নি ব্যবহার করে মামলা দায়ের করা হয়েছিল। বালির বাড়িতেও সিআইডি তল্লাশি । দীর্ঘ প্রায় আট ঘন্টা পর সিআইডির অফিসারেরা বালির দাওনা গাছি তলার আইনজীবী গৌতম ব্যানার্জির বাড়ি থেকে বেরোলেন। কথা বলতে না চাইলেও জানা গেল কিছু নথি তারা খতিয়ে দেখেছেন। কম্পিউটার বিশেষজ্ঞ এনে সেটা খুলে সেটাও তারা খতিয়ে দেখেছেন।যদিও তাকে আটক বা গ্রেফতার করা হয়নি।সমস্ত তদন্ত শেষে দুটি গাড়িতে সিআইডি আধিকারিকরা বেরিয়ে যান।
CID Howrah Bally: হাওড়ার বালিতে সিআইডি হানা
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper