মঙ্গলবার , এপ্রিল 21 2026
Breaking News

CoochBehar: বানিজ্যিক কাজে ঘরোয়া গ্যাস সিলিন্ডার ব্যবহার এর বিরুদ্ধে অভিযান পুলিশের

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার

CoochBehar: বানিজ্যিক কাজে ঘরোয়া গ্যাস সিলিন্ডার ব্যবহার এর বিরুদ্ধে অভিযান পুলিশেরদিনহাটা (CoochBehar) শহরের চওড়াহাট বাজারে বিভিন্ন হোটেল ও খাবারের দোকানে মঙ্গলবার অভিযান চালিয়ে বারোটি ঘরোয়া গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করে দিনহাটা থানার পুলিশ। জানা গেছে এই দোকানগুলোতে বানিজ্যিক ভাবে ব্যবহার করা হচ্ছিলো এই ঘরোয়া গ্যাস সিলিন্ডার গুলি। পুলিশ সূত্রে জানানো হয়েছে দীর্ঘদিন ধরে তাদের কাছে অভিযোগ আসছিলো যে চওড়াহাট বাজারে বিভিন্ন হোটেল ও খাবারের দোকানে বানিজ্যিক ভাবে ব্যবহার করা হচ্ছে ঘরোয়া বা গৃহস্থালি কাজের গ্যাস সিলিন্ডার। সে অভিযোগের ভিত্তিতে এদিন অভিযান চালিয়ে বারোটি ঘরোয়া গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়। যেসব দোকানদার এগুলি ব্যবহার করছিলেন তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহন করা হয়েছে। এছাড়াও অন্যান্য খাবারের দোকান ও হোটেল গুলিকে সতর্ক করে দেওয়া হয়েছে বানিজ্যিক কাজে ঘরোয়া গ্যাস সিলিন্ডার ব্যবহার না করতে। কারন এটি অপরাধ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।