জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা পুলিশের ময়নাগুড়ি থানার ট্রাফিক ও হাইওয়ে ট্রাফিক গার্ড টু যৌথভাবে মঙ্গলবার ময়নাগুড়িতে পথচারী, কর্তব্যরত ট্রাফিক পুলিশ, সহ যানবাহন চালকদের মধ্যে বিতরন করলো শীতল পানীয়, ঠান্ডা জুস ও পানীয় জল। কয়েকদিন ধরেই উত্তরের জেলা গুলিতে চলছে গ্রীষ্মের দাবদাহ। পুলিশ সূত্রে জানা গেছে প্রচন্ড তাপ প্রবাহ থেকে সাধারন পথচারী, কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও যানবাহন চালকদের কিছুটা স্বস্তি দিতে এই উদ্যোগ।এর নাম দেওয়া হয়েছে গ্রীষ্মকালীন সহায়তা। পাশাপাশি গরমে সান স্ট্রোক থেকে রক্ষা পেতে সকলকে সচেতন করা হয়েছে। সচেতনতা বার্তায় বলা হয়েছে পর্যাপ্ত পরিমান জল পান করতে,রোদে ছাতা টুপি বা ওড়না ব্যবহার করে মাথা ঢেকে রাখতে এবং রোদে প্রয়োজন ছাড়া বের না হতে। উপস্থিত ছিলেন ডি এস পি ট্রাফিক অনুপম পাল চৌধুরী ও ট্রাফিক গার্ড হাইওয়ে টু এর ইন্সপেক্টর সহ অন্যান্যরা। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
Jalpaiguri: তীব্র তাপপ্রবাহ থেকে স্বস্তি দিতে গ্রীষ্মকালীন সহায়তা উদ্যোগ পুলিশের
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper