শুক্রবার , মে 1 2026
Breaking News

CoochBehar: বিপর্যস্ত কোচবিহারে তোর্সা নদীর বাঁশের সাঁকো

রিপোর্ট : ভাস্কর সেহানবিশ , এই যুগ, কোচবিহার

CoochBehar: বিপর্যস্ত কোচবিহারে তোর্সা নদীর বাঁশের সাঁকো কোচবিহার (CoochBehar) শহর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লো নিশিগঞ্জ, শুকটাবাড়ি, সাহেবের হাট সহ বিস্তীর্ণ এলাকা। রানী বাগান এলাকায় শহর সংলগ্ন তোর্সা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় একমাত্র যোগাযোগকারী বাঁশের সাঁকো ভেঙে পড়লো । এর ফলে ঘুঘুমারি দিয়ে অনেকটা পথ ঘুরে আসতে হচ্ছে এই সমস্ত এলাকার মানুষজনদের। এইজন্য সময় ও অর্থ দুয়েরই অপচয় হচ্ছে এলাকাবাসীদের। ফেরি পারাপারের ব্যবস্থা থাকলেও বর্তমানে তা বন্ধ রয়েছে।স্থানীয় দের কথায় প্রত্যহ প্রায় 90 হাজার মানুষ যাতায়াত করেন এই বাঁশের সাঁকো দিয়ে। প্রত্যেকবার ভোটের পূর্বে রাজনৈতিক নেতাগন এখানে স্থায়ী পাকা সেতু তৈরি করার প্রতিশ্রুতি দিলেও ভোট গেলে সেই প্রতিশ্রুতি ওনারা মনে রাখেন না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।