বুধবার (kolkata) রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন । দ্বিতীয় দফার নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে বারংবার পরিস্থিতি উত্তপ্ত হতে দেখা গেল। সকাল থেকেই ভবানীপুরের বিভিন্ন ভোটকেন্দ্রে পরিদর্শনে যান বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। কালীঘাটের জয় হিন্দ ভবনে বুথ পরিদর্শনের উদ্দেশ্য যান বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী কে ।৭৩ নং ওয়ার্ডের ২১৭ এবং ২১৮ নম্বর বুথের সামনে গেলেই শুভেন্দু অধিকারী কে ঘিরে ‘জয় বাংলা স্লোগান দিতে থাকে তৃণমূলের কর্মীসমর্থকরা। তৃণমূল কর্মীদের দিকে দৌড় যান শুভেন্দু অধিকারী । পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । এদিনের ঘটনায় শুভেন্দু অধিকারী অভিযোগ করেন , বিক্ষোভকারীরা বহিরাগত । তার উপর আক্রমণের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন শুভেন্দু অধিকারী।
kolkata: কালীঘাটে বিজেপি প্রার্থীকে ঘিরে ‘জয় বাংলা’ স্লোগান ,দৌড়ে গেলেন শুভেন্দু
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla