বিশ্ব অঙ্গদান (CoochBehar)দিবস পালিত হল কোচবিহার এম জে এন হাসপাতাল ও মেডিকেল কলেজে, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে এদিন একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে, মূলত অঙ্গদানের প্রত্যেককে উৎসাহিত করতে রাজ্য স্বাস্থ্য দপ্তরে নির্দেশ অনুযায়ী এদিন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়।(CoochBehar)
কোচবিহার এম জে এন হাসপাতাল ও মেডিকেল কলেজের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল ড:রাজীব প্রসাদ জানান বর্তমান যুগে অঙ্গদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে চিকিৎসা ব্যবস্থায় অভূতপূর্ব উন্নতির পর চক্ষুদান থেকে অঙ্গদান প্রভৃতির মধ্য দিয়ে নতুন জীবনদান সম্ভব হচ্ছে। তিনি বলেন এই সচেতনতার মধ্য দিয়ে আগামী দিনে যাদের কিডনি দরকার বা চক্ষু প্রতিস্থাপন দরকার তারা যাতে আরও সহজে পেতে পারে তার জন্যেই এই উদ্যোগ
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper