অসম ও পশ্চিমবঙ্গ (CoochBehar) দুই রাজ্যেই অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভার নির্বাচন। দুই রাজ্যের নির্বাচনী পরিস্থিতিতে কোচবিহার জেলার অসম বাংলা সীমানায় জেলা প্রশাসনের উদ্যোগে চলছে কড়া নজরদারি। এই নজরদারির অঙ্গ হিসাবে কোচবিহার জেলার বক্সিরহাট থানার পুলিশ নাকা চেকিং পরিচালনা করছে অসম বাংলা সীমানার জোড়াই মোড়ে এবং সংকোশে। দুটি নাকা চেকিং এ রবিবার ও সোমবার উদ্ধার হয় নগদ তিন লক্ষ তেরো হাজার আটশো সাতান্ন টাকা। প্রশাসন সূত্রে জানা গেছে রবিবার রাতে জোড়াই মোড়ে নাকা চেকিং এ একটি ছোট চার চাকার গাড়ি আটক করে তল্লাশী চালিয়ে গাড়িতে থাকা ব্যাগ থেকে উদ্ধার হয় সাতান্ন হাজার সাতশো টাকা।গাড়িতে থাকা দার্জিলিং এর বীরেন্দ্র সাহা টাকার কোনো বৈধ নথি দেখাতে পারেননি।অপরদিকে সোমবার সকালে বক্সিরহাট থানা এলাকার সংকোশ নাকা চেকিং এ অসম থেকে আসা একটি ছোট চার চাকার গাড়ি আটক করে তল্লাশী চালিয়ে উদ্ধার হয় এক লক্ষ নিরান্নব্বই হাজার টাকা। এক্ষেত্রেও গাড়িতে থাকা অসমের বাসিন্দা টোটন ভৌমিক টাকার কোনো বৈধ নথি দেখাতে পারেননি। উল্লেখ্য নির্বাচনী আচরন বিধি অনুযায়ী পঞ্চাশ হাজার টাকার বেশী নগদে বহন করলে তার জন্য বৈধ নথিপত্র সাথে রাখা প্রয়োজন। বীরেন্দ্র সাহা ও টোটন ভৌমিক তাদের সাথে রাখা টাকার কোনো বৈধ নথিপত্র দেখাতে না পারায় সেই টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। উদ্ধার করা টাকা নির্বাচনের কাজে ব্যবহারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিলো কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
CoochBehar: ভোটের আগে অসম বাংলা সীমানায় কড়া নজরদারি প্রশাসনের
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper