বড়দিনের আগের দিন (Elephant) আলিপুরদুয়ার থেকে রাজাভাতখাওয়া হয়ে জয়ন্তী যাবার রাস্তায় বেরিয়ে এলো শাবক সহ একটি হাতি। প্রকাশ্য দিনের বেলায় শাবক সহ হাতি দেখতে জঙ্গলের বুক চিরে চলে যাওয়া রাস্তায় দাঁড়িয়ে গেলো প্রচুর যানবাহন। শাবক সহ হাতিটি জঙ্গল থেকে বেরিয়ে রাস্তা পেরিয়ে ফের জঙ্গলের ভেতর চলে যায়। দাঁড়িয়ে পড়া যানবাহনে ছিলেন বিভিন্ন রাজ্য থেকে আসা পর্যটক। তারা জানান দিন দুপুরে জঙ্গলের মাঝে শাবক সহ হাতি রাস্তা পার হচ্ছে এই দৃশ্য তাদের ডুয়ার্স ভ্রমনকে সার্থক করেছে। এমন দৃশ্য দেখতে পাবেন এটা তাদের কল্পনার বাইরে ছিলো। শাবক সহ হাতিটি রাস্তা পেরিয়ে অপর পারে জঙ্গলে ঢুকে যাবার পর ফের যান চলাচল শুরু হয় রাজাভাতখাওয়া জয়ন্তী রাস্তায়।
Elephant: বন থেকে শাবক সহ দিনের বেলা বেরিয়ে এলো হাতি, রাস্তায় দাঁড়িয়ে গেলো যানবাহন
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper