আর কিছুক্ষণের মধ্যেই পুরী (Vande Bharat Express) রেলস্টেশন থেকে বন্দে ভারত ট্রেনের ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (Vande Bharat Express) ইতিমধ্যেই সেখানে শুরু হয়ে গিয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। একইভাবে সেই ট্রেনটি হাওড়ায় এসে পৌঁছবে তাই হাওড়া স্টেশনে ওল্ড কমপ্লেক্স এ পৃথক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন হাওড়া রেলের এজিএম অর্চনা জোশি মহাশয়া, হাওড়ার ডিআরএম মনীশ জৈন, হাওড়ার সংসদ প্রসন বন্দ্যোপাধ্যায় সহ রেলের উচ্চপদস্থ কর্তারা।
এইখানে উদ্বোধনী অনুষ্ঠানের প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, ভারতীয় রেল প্রচুর উন্নতি করছে। বন্দে ভারত নিয়ে কোন রাজনীতি করা ঠিক নয়। এমন উন্নতমানের ট্রেন কে দেশ জুড়ে চলতে দেওয়া উচিত বলে মনে করেন। এবং তিনি হাওড়ার এজিএম এর কাছে অনুরোধ করেন স্কুলের ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে বন্দে ভারত ট্রেনে সফর করানোর জন্য এবং তিনি এও বলেন শালিমার লেভেল ক্রসিং এ রেলের গেট পড়ে থাকাতে অসুস্থ রোগী নিয়ে যেতে অ্যাম্বুলেন্সের খুব অসুবিধা হয় তাই তিনি শালিমারের ওই গেটের পাশে একটি আন্ডারগ্রাউন্ড রাস্তা করার জন্য যেখান দিয়ে শুধু অ্যাম্বুলেন্সে যাত্রা করবে বলে অনুরোধ করলেন এজিএফ মহাশয়ের কাছে।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper