রাজ্যের বিভিন্ন (howrah) জেলায় চলছে SIR শুনানির কাজ। SIR শুনানিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল বাবা সহ দুই সন্তানের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মা ।ঘটনাটায় মৃত শেখ সিরাজ ( ৩২) ,বাড়ি হাওড়ার ধূলাগড়ে । এবং তার দুই সন্তান শেখ রিয়াজ (৬) ও রিয়া খাতুন (৪)। শেখ সিরাজের স্ত্রী সাবিনা বেগম গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। জানাগেছে , বুধবার শেখ সিরাজের স্ত্রী সাবিনার SIR শুনানি ছিল বাগনান ১নং ব্লকের হাটুরিয়া ১নং গ্রাম পঞ্চায়েতে । সেই উদ্দেশ্যে রওনা দেন দুই সন্তান ও তার স্ত্রী কে নিয়ে বাইকে সিরাজ ।উলুবেড়িয়া থানার বাণীতলা চেকপোস্টের কাছে পিছন থেকে লরির ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সকলকে উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ ও হাসপাতালে গেলে চিকিৎসকরা সিরাজ ও তার দুই সন্তান কে মৃত বলে ঘোষণা করেন । স্ত্রী সাবিনা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
Howrah: হাওড়ার উলুবেড়িয়ায় SIR শুনানিতে যাবার পথে দুর্ঘটনায় মৃত্যু বাবা সহ দুই সন্তানের
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper