বর্তমান বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী হলেন ঈশা সাহা। ঈশা কখনও দেবের কমলিনী তো কখনও সোনাদার সঙ্গী ঝিনুক হয়েছেন । আবার কখনও ভালোবেসে বুনেছেন ‛সোয়েটার’। তবে এবার এই সব কিছুই ছাপিয়ে বোল্ড লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। আর সেই ছবি দেখেই নেটিজেনদের মধ্যে বেড়েছে উষ্ণতার পারদ।আইন নিয়ে পড়াশোনার পর অভিনেত্রী স্টার জলসার চ্যানেলে শ্রী ভেঙ্কটেশ ফিল্মের ব্যানারে ‛ঝাঁঝ লবঙ্গ ফুল’ নামের ধারাবাহিক দিয়ে প্রথম অভিনয় জগতে পা রাখেন। এরপর ২০১৭ সালে তার বড় পর্দায় সফর শুরু হয়। প্রজাপতি বিস্কুট, গুপ্তধনের সন্ধানে, সোয়েটার, দুর্গেশগড়ের গুপ্তধন, মহানন্দা, গোলন্দাজ র মতো সিনেমায় অভিনয় করে অগণিত দর্শকদের ভালোবাসা ও প্রশংসা দুইই কুড়িয়েছে তিনি।সম্প্রতি ঈশা নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন। স্নানঘর থেকে বাথটবে শুয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী। শরীরে ও মাথায় জড়ানো সাদা তোয়ালে। ফটোগ্রাফার শিলাদিত্যর তোলা ছবিতে যেন এক অন্য মেজাজেই ধরা দিয়েছেন ঈশা। কিছুটা আনমোনা আর অনেকটা আবেদনময়ী লুকে ঈশার এই ছবি ভাইরাল হতে খুব একটা বেশি সময় লাগেনি। ছবি দেখে একের পর এক লাইক ও কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper