অভিনেত্রী জ্যাকলিন ফার্ণান্ডেজকে নিয়ে সর্বদাই সরগরম বলিউড। কয়েক মাস ধরেই সংবাদের শিরোনামে রয়েছেন জ্যাকলিন । ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় ইতিমধ্যেই প্রতারক সুকেশের সঙ্গে নাম জড়িয়েছে এই বলিউড সুপারস্টারের। প্রেমিক সুকেশের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফাঁস হওয়ার পর থেকেই জ্যাকলিন নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। তবে নিজের সম্পর্কে জ্যাকলিন কোনও নেতিবাচক খবর সহ্য করতে পারেন না। প্রতারক সুকেশের সঙ্গে নাম জড়াতেই বড়সড় বিপাকে পড়েছেন বলি নায়িকা।কনম্যান সুকেশের সঙ্গে অন্তরঙ্গ ছবি নিয়ে নেতিবাচক মন্তব্যে রীতিমতো তিতিবিরক্ত এই নায়িকা। নিজের দোষ ঢাকতেই কি সাফাই দিয়ে বললেন, আমি কী দোষ করেছি। যা নিয়ে উত্তাল নেটদুনিয়া। জ্যাকলিন ফার্ণান্ডেজ এবং সুকেশ চন্দ্রশেখরের অন্তরঙ্গ সম্পর্ক নিয়ে চর্চার শেষ নেই নেটদুনিয়ায়। বি-টাউনের অন্দরে কান পাতলেই তাদের নিয়ে জোর জল্পনা শোনা যাচ্ছে। দিনকয়েক আগেই জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে ইডি।জ্যাকলিন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেছেন, মানুষ হিসেবে আমি চাই সবাই আমাকে পছন্দ করুক। খুব স্বাভাবিক একটা ব্যাপার। কেউ যদি আপনাকে পছন্দ না করেন তা হলে আপনারও অস্বস্তি শুরু হবে। আমি কী দোষ করেছি, কেউ জানেন? আসলে তারকাদের পান থেকে চুন খসলে সেটা দোষের হয়ে যায়। আমার প্রতি কেন এতো কঠোর, সেটা জানতে চাই।মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে জ্যাকলিনের ৭.২৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। যার মধ্যে ৭.১২ কোটি টাকা এফডি করা। ইডি অনুমান করছে প্রতারণার ৫.৭১ কোটি টাকা জ্যাকলিনকে দিয়েছিল সুকেশ। আরও জানা গেছে, জ্যাকলিনকে প্রায় ১ লাখ ৭৩ হাজার মার্কিন ডলার ও ২৭ হাজার অষ্ট্রিলিয়ান ডলার দিয়েছিল প্রতারক সুকেশ চন্দ্রশেখর।সুকেশ ও জ্যাকলিনকে নিয়ে জলঘোলা কম হয়নি I একাধিকবার প্রেমিক সুকেশের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফাঁস হওয়ার পর থেকেই জ্যাকলিনকে নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। ঘনিষ্ঠ চুম্বন থেকে বিছানায় তোলা সেলফি সবটাই নেটদুনিয়ার হটকেক। গত এক মাস ধরে এই প্রতারণা মামলায় সংবাদের শিরোনামে রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। প্রতারক সুকেশের সঙ্গে নাম জড়াতেই যে বড়সড় বিপাকে পড়েছেন বলি নায়িকা সেটা সহজেই অনুমান করা যায়। এখন ঘটনা কোন দিকে গড়ায় সেদিকেই সবার নজর রয়েছে I
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper