এক যুবকের রহস্যজনক মৃত্যু র ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায় । ঘটনাটি ঘটেছে হাওড়ার জগাছায়। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম শান্তনু দাস( ৩০)। বাড়ি হাওড়ার জগাছার ধাড়সা গভর্নমেন্ট কলোনিতে । মৃতের বাড়ির লোক ও প্রতিবেশীরা জানান, গত শনিবার রাতে বন্ধুরা শান্তনুকে ফোন করে ডাকে। তারপর তার ঘরে ফিরতে দেরি হচ্ছে দেখে তার দিদি সেইদিন রাত সাড়ে বারোটার সময় শান্তনুকে ফোন করেন। তখন তার দিদিকে শান্তনু জানায় যে সে এখুনি ঘরে ফিরছে। কিন্তু সে রাতে শান্তনু ঘরে ফিরে আসেনি। পরের দিন রবিবার জগাছা প্রেস কোয়ার্টারের সিজিএস মাঠে শান্তনু গুরতর আহত অবস্থায় উদ্ধার হয়। জানা গিয়েছে এক টোটো চালক রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে। বাড়ির লোককে তিনি খবর দেন। তাঁরা জানান শান্তনুর গোটা শরীরে আঘাতের দাগ ছিলো। পিঠে কালসিটে দাগ। এরপর এই ঘটনার জন্য তারা জগাছা থানায় অভিযোগ দায়ের করে। গুরতর আহত শান্তনুকে তার বাড়ির লোক প্রথমে পিজিতে নিয়ে যায় । তারপর তাকে কোলকাতায় এন আর এস হাসপাতালে ভর্তি করে। সোমবার রাতে সেখানে তার মৃত্যু হয়। বাড়ির লোকের অভিযোগ পুলিশ বলছে শান্তনু অ্যাক্সিডেন্ট হয়েছে বালিতে। তাহলে প্রশ্ন কেন গুরতর আহত অবস্থায় জগাছার প্রেস কোয়ার্টারে তাকে উদ্ধার করা হল ? বাড়ির লোকের অভিযোগ শান্তনুকে খুন করার উদ্দেশ্যে মারধর করা হয়েছিল । পুর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
Jagacha: যুবকের রহস্যজনক মৃত্যু হাওড়ার জগাছায়
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper