গুলিতে জখম তৃণমূল যুবনেতা। রবিবার মধ্যরাতে জগদ্দল থানার ভাটপাড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তিনসুতিয়া লাইন এলাকার ঘটনা। দুষ্কৃতীদের গুলিতে জখম তৃণমূল যুব নেতা রাজ পান্ডে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় কাউন্সিলর মনোজ পান্ডে জানান, পুজো মন্ডপের কাছে বসেছিলেন ওই যুব নেতা। বাইকে চেপে তিন দুষ্কৃতী আসে। দুজনে বাইক থেকে নেমে রাজের মাথায় পিস্তল ঠেকায়। রাজ হাত দিয়ে পিস্তল সরাতে গেলে দুষ্কৃতীদের ছোড়া গুকি তাঁর ডান হাতে লাগে। ওকে তৎক্ষণাৎ চিকিৎসার জন্য ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ওকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তবে হামলার কারন নিয়ে ধোঁয়াশায় স্থানীয়রা। কে বা কারা গুলিকাণ্ডে জড়িত, তা খতিয়ে দেখছে জগদ্দল থানার পুলিশ।
Jagatdal: জগদ্দলে গুলিবিদ্ধ তৃণমূল যুব নেতা
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper