জলপাইগুড়ি জেলা (Jalpaiguri) পুলিশের কোতোয়ালি থানার পুলিশ বৃহস্পতিবার দুপুরে একত্রিশ/সি জাতীয় সড়কে একটি ট্রাক আটক করে। একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে ট্রাকটিতে তল্লাশী চালিয়ে উদ্ধার হয় ষোলো হাজার বোতল নিষিদ্ধ কফ সিরাপ। পুলিশ সূত্রে জানা গেছে ট্রাকে বোঝাই ভাঙ্গা চালের বস্তার ভিতরে লুকিয়ে কার্টন ভর্তি এই কফ সিরাপের বোতল গুলি পাচারের উদ্দ্যেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিলো। পুলিশ বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে এই ট্রাকটি আটক করে। ফেনসিডিল নামের নিষিদ্ধ কফ সিরাপ গুলি কোডিন ফসফেট যুক্ত বলে জানায় পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ট্রাক চালক মহম্মদ রুহুলকে । তার বাড়ি উত্তরপ্রদেশের আমরোহা জেলার পলাউলি গ্রামে। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা রুজু করে আদালতে পেশ করা হয়েছে। পুলিশ খতিয়ে দেখছে এই বিপুল পরিমান নিষিদ্ধ কফ সিরাপ কোথা থেকে কোথায় পাচার করার ছক কষা হয়েছিলো এবং এই চক্রে কারা জড়িত।
Jalpaiguri: উদ্ধার ষোলোহাজার বোতল নিষিদ্ধ কফ সিরাপ, গ্রেপ্তার এক
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper