মহাসপ্তমীর (Kolkata) পূণ্য লগ্নে উত্তর কলকাতার চোরবাগান সার্বজনীন দূর্গা পুজো প্যান্ডেলে ঘটে যাওয়া ভয়াবহ পদপিষ্টের ঘটনায় আহতদের দেখতে রবিবার হাসপাতালে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উল্লেখ্য শনিবার মহাসপ্তমীর সন্ধ্যায় উত্তর কলকাতার চোরবাগান সার্বজনীন দূর্গা পুজো প্যান্ডেলে এক ভয়াবহ পদপিষ্টের ঘটনায় এপর্যন্ত ঊনিশ জনের মৃত্যু ঘটেছে। বহু আহত হয়েছেন। আহতদের কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ শনিবার কলকাতায় আসেন। চোরবাগানের এই মর্মান্তিক দূর্ঘটনার খবর পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন ও তার সমস্ত কর্মসূচি বাতিল করেন। রবিবার আহতদের দেখতে হাসপাতালে যান। আহতদের সাথে কথা বলেন। তিনি জানান আহত ও ক্ষতিগ্রস্তদের রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত রকম সহযোগিতা করা হবে।
Kolkata: চোরবাগান সার্বজনীন দূর্গা পুজো মন্ডপে পদপিষ্টের ঘটনায় আহতদের হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla