সোমবার , অক্টোবর 19 2026
Breaking News

Siliguri: কলকাতার চোরবাগান পুজো প্যান্ডেলের পদপিষ্টের ঘটনায় শিলিগুড়িতে পূজো উদ্যোক্তাদের সাথে সতর্কতা বৈঠক ,উপস্থিত মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

Siliguri: কলকাতার চোর বাগানপুজো প্যান্ডেলের পদপিষ্টের ঘটনায় শিলিগুড়িতে পূজো উদ্যোক্তাদের সাথে সতর্কতা বৈঠক ,উপস্থিত মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষকলকাতার (siliguri)চোরবাগান সার্বজনীন দূর্গা পুজো প্যান্ডেলে মহাসপ্তমীর সন্ধ্যায় ভয়াবহ পদপিষ্টের ঘটনায় এপর্যন্ত ঊনিশ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত বহু। এই মর্মান্তিক দূর্ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার শিলিগুড়িতে পুজো উদ্যোক্তাদের নিয়ে এক জরুরী সতর্কতা বৈঠক আয়োজিত হয় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্যোগে। উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন ও সংসদ বিষয়ক মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ, শিলিগুড়ির পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা সহ অন্যান্য পুলিশ আধিকারিকগন। বৈঠকে পুজো উদ্যোক্তাদের প্যান্ডেলে দর্শনার্থীদের ভীড় নিয়ন্ত্রন করা, নিরাপত্তা ব্যবস্থা ও জরুরী পরিস্থিতিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য বিশেশ পরামর্শ দেওয়া হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।