আলিপুরদুয়ার এক নম্বর (Leopard) ব্লকের মথুরা চা বাগানে বন দপ্তরের পাতা খাঁচায় বন্দী হলো একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতা বাঘ। জানা গেছে কয়েকদিন ধরেই চা বাগানে আতঙ্ক ছড়িয়েছিল এই চিতাবাঘটি। খবর পেয়ে বন কর্মীরা মথুরা চা বাগানে গিয়ে তদন্ত করে চিতাবাঘের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হন। রবিবার রাতে তারা ছাগলের টোপ দিয়ে একটি খাঁচা পাতেন। ছাগল খাবার লোভে এসে চিতাবাঘটি খাঁচায় বন্দী হয়। সোমবার সকালে চা শ্রমিকরা চিতাবাঘের গর্জন শুনতে পেয়ে খাঁচার কাছে ছুটে এসে খাঁচাবন্দী চিতাবাঘটিকে দেখতে পেয়ে বন দপ্তরের কর্মীদের খবর দেন খবর পেয়ে বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খাঁচা সহ চিতাবাঘটিকে নিয়ে যান। বন কর্মীরা জানান স্বাস্থ্য পরীক্ষার পর চিতাবাঘটিকে চিলাপাতার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। চিতাবাঘটি ধরা পড়ায় আতঙ্ক মুক্ত হলেন চা বাগানের বাসিন্দারা।
Leopard: মথুরা চা বাগানে বন দপ্তরের পাতা খাঁচায় বন্দী পূর্ণবয়স্ক একটি পুরুষ চিতা বাঘ
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper