অবশেষে খাঁচা (Leopard ) বন্দী করা হলো চিতাবাঘ কে।(Leopard ) কলবেশ কিছু দিন ধরে ডুয়ার্সের মেটেলির দক্ষিণ ধূপঝোরা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল একটি চিতা বাঘ। গত তিন দিনে ৬ টি ছাগল বাঘের পেটে যায় বলে অভিযোগ করেন এলাকা বাসী।
এর পর সোমবার সন্ধ্যায় খুনিয়া স্কোয়ার্ড এর বন দপ্তরের কর্মীরা এলাকায় একটি ছাগলের টোপ দিয়ে খাঁচা বসালে অল্প কিছুক্ষণের মধ্যে চিতা বাঘ টি ধরা পরে। স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, বেশ কিছুদিন ধরে এলাকায় চিতাবাঘের আতঙ্কে রাতের ঘুম উবে গেছিলো। তিনি বলেন , লাগাতার ছাগল কে নিয়ে যাচ্ছিল বাঘ। পরবর্তীতে বন দপ্তর এর কর্মীরা এসে খাঁচা পেতে বাঘ ধরায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এলাকা বাসীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে , লাগাতার বন দপ্তর কে খবর দিয়েও লাভ হচ্ছিল না। পরবর্তীতে সোমবার সন্ধায় বন দপ্তরের কর্মীরা এলাকায় পৌঁছলে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকাবাসীরা। এলাকা বাসীদের দাবী মেনে খাঁচা নিয়ে আসে বন দপ্তর । পরবর্তীতে সেই খাঁচায় কয়েক ঘন্টার মধ্যেই চিতা বাঘ ধরা পড়লে খাঁচা শুদ্ধ চিতা বাঘ নিয়ে যায় খুনিয়া রেঞ্জের বন কর্মীরা।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper