কুমারগ্রাম ব্লকের নিউল্যান্ডস (Leopard) বিটের জঙ্গল থেকে উদ্ধার হল ক্লাউডেড লেপার্ডের মৃতদেহ। বন বিভাগের কর্মীরা রুটিন টহলদারির সময় নিউল্যান্ডস বিটের ১ নম্বর কম্পার্টমেন্টের জঙ্গলে ক্লাউডেড লেপার্ডের দেহটি দেখতে পান। ক্লাউডেড লেপার্ডের মৃতদেহটি মাটিতে পড়ে ছিল। বুধবার বন বিভাগের তরফে জানানো হয়েছে, ক্লাউডেড লেপার্ডের দেহটি ময়নাতদন্তের জন্য রাজাভাতখাওয়ায় পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে বন বিভাগের আধিকারিকদের অনুমান, দু’টি ক্লাউডেড লেপার্ডের মধ্যে লড়াইয়ে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, মঙ্গলবার বন বিভাগের কর্মীরা নিউল্যান্ডস বিটের ১ নম্বর কম্পার্টমেন্টের জঙ্গলে রুটিন টহলদারি চালাচ্ছিলেন। সেসময় ক্লাউডেড লেপার্ডের দেহটি তাঁদের নজরে আসে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বন বিভাগ।
Leopard:নিউল্যান্ডসের জঙ্গলে ক্লাউডেড লেপার্ডের মৃতদেহ উদ্ধার
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper