জনপ্রিয় ভোজপুরি অভিনেত্রী মোনালিসা প্রায়ই তাঁর সোশ্যাল মিডিয়া পেজে হট ছবি এবং ভিডিও শেয়ার করেন। মোনালিসা এখন বেশ কয়েকটি জনপ্রিয় হিন্দি টেলিভিশন শো এবং রিয়েলিটি শোতে বিচারক হিসেবে উপস্থিত হয়েছেন।মোনালিসা হলেন এমন একজন গুণী ভারতীয় অভিনেত্রী যিনি প্রাথমিকভাবে ভোজপুরি চলচ্চিত্রে কাজ করেছেন কিন্তু হিন্দি, বাংলা, ওড়িয়া, তামিল, কন্নড় এবং তেলেগু চলচ্চিত্রেও সমান ভাবে অভিনয় করেছেন।অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় I তিনি প্রায়শই তাঁর অনুরাগীদের জন্য তাঁর দৈনন্দিন জীবনের ঝলক সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন।মোনালিসা সম্প্রতি ইনস্টাগ্রামে নীল ডেনিমের সঙ্গে লাল ট্যাঙ্ক টপ পরা একটি ভিডিও শেয়ার করেছেন। অভিনেত্রী একটি স্টুডিওতে বসে চুলের স্টাইল করছেন I রিলে, মোনালিসা ‘তুমসা কোই পেয়ারা’ গানটির সাথে সুন্দর করে পোজ দিয়েছেন। তাঁর এই মিষ্টি আবেদনময়ী এক্সপ্রেশনে কাত ভক্তরা।মোনালিসা ভিডিওটির সঙ্গে ক্যাপশন দিয়েছেন, ‘আত্মমগ্ন, খুদ কি তারিফ সুন্না বহোত পাসন্দ হ্যায়’ এর পরে হার্ট ইমোজি।উল্লেখ্য বাংলা ওয়েব সিরিজ দুপুর ঠাকুরপো তে অভিনয় করে তিনি মাত করেছেন যুবকদের কে। তার অভিনীত ঝুমা বৌদির চরিত্রটি বহুল আলোচিত হয়েছে Iজাতীয় টেলিভিশন চ্যানেলে বিক্রান্ত সিংকে বিয়ে করার পর তিনি বিখ্যাত হয়েছিলেন। এখন, অভিনেত্রীকে টিভি শো এবং চলচ্চিত্রে বেশি দেখা যায়।মোনালিসাকে শেষবার সেলিব্রিটি দম্পতি রিয়েলিটি শো ‘স্মার্ট জোডি’-তে দেখা গিয়েছিল, যেখানে তিনি প্রকাশ করেছিলেন যে কীভাবে তাঁর রিল জীবনের উপর ভিত্তি করে তাঁকে বিচার করা হচ্ছে এবং এটি তাঁকে ভাবতে বাধ্য করেছিল যে সে কখনই বিয়ে করবে না।ভোজপুরি অভিনেত্রী মোনালিসা বা ঝুমা বৌদির নতুন পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা I
Tags Monalisa
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper