মুর্শিদাবাদ (Murshidabad) জেলা পুলিশের সমশেরগঞ্জ থানার পুলিশ ও জেলা পুলিশের এস এস টি মঙ্গলবার রাতে গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে ধুলিয়ান পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের কলাবাগান গঙ্গাঘাট এলাকায় অভিযান চালিয়ে এক যুবককে আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে আটক যুবকের হেফাজত থেকে উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড কার্তুজ। পুলিশ সুত্রে জানা গেছে ঐ যুবক গঙ্গাঘাট এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিলো তাই দেখে পুলিশ গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে যুবককে আটক করে। উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ বাজেয়াপ্ত করে যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা রুজু করে বুধবার আদালতে পেশ করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Murshidabad: উদ্ধার দুটি আগ্নেয়াস্ত্র সহ তিন রাউন্ড কার্তুজ ,গ্রেপ্তার এক
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মুর্শিদাবাদ
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper