আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের (Alipurduar) সিকিয়াঝোড়া পর্যটন কেন্দ্রে যাওয়ার রাস্তাটি নতুন করে নির্মান করা হচ্ছে। সোমবার আলিপুরদুয়ার এর জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা রাস্তার নির্মান কাজ পরিদর্শন করেন।(Alipurduar) রাস্তার কাজ পরিদর্শনের পর তিনি পানিয়ালগুড়ি এলাকায় যান ও সেখানে কালকূট নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেন।
রাস্তার কাজ দেখে সন্তোষ প্রকাশ করে জেলাশাসক জানান সিকিয়াঝোড়া পর্যটন কেন্দ্রটিকে নতুন ভাবে সাজিয়ে তুলছে জেলা প্রশাসন। এই পর্যটন কেন্দ্রে যাবার রাস্তাটি দীর্ঘদিন যাবত বেহাল অবস্থায় ছিলো সেটি নতুন করে নির্মান করা হচ্ছে। অপরদিকে কালকূট নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করে তিনি জানান এই বাঁধটি দ্রুত সারাইয়ের উদ্যোগ নেওয়া হবে। এদিন জেলাশাসকের সঙ্গে ছিলেন আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের বিডিও চীরঞ্জিত সরকার, মাঝেরডাবরি গ্রাম পঞ্চায়েতের প্রধান, জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ দেবজিত সরকার আলিপুরদুয়ার দুই ব্লকের সমাজসেবী লিয়স কুজুর সহ অন্যান্যরা।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper