পাঁচ দফা দাবিতে আলিপুরদুয়ার জেলার ফালাকাটার বিডিও কে ডেপুটেশন দিল সিটু অনুমোদিত পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়ন এর ফালাকাটা ব্লক কমিটির সদস্যারা। সংগঠনের ফালাকাটা ব্লক কমিটির সম্পাদিকা অর্চনা দত্ত জানান তাদের দাবীগুলি হল মিড ডে মিল রান্নার কাজে যুক্ত কুক ও হেল্পারদের অক্টোবর মাসের ভাতার প্রাপ্য টাকা দ্রুত প্রদান, সম কাজে সম বেতন সাপেক্ষে ন্যুনতম ভাতা মাসিক একুশ হাজার টাকা করা, বছরে দশ মাসের পরিবর্তে বারো মাসের বেতন প্রদান করা, সামাজিক সুরক্ষা সহ সমস্ত ধরনের ছুটির সুবিধা প্রদান করা এবং প্রত্যেক রন্ধন কর্মীকে সচিত্র পরিচয় পত্র প্রদানের ব্যবস্থা করা। বুধবার সংগঠনের সদস্যারা মিছিল করে বিডিও দপ্তরে যান ও বিডিও কে তাদের ডেপুটেশন প্রদান করেন। বিডিও সুপ্রতীক মজুমদার ডেপুটেশন গ্রহন করে জানান দাবীগুলি বিবেচনার জন্য তিনি দাবীপত্রটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেবেন।
Alipurduar: পাঁচ দফা দাবিতে বিডিও কে ডেপুটেশন মিড ডে মিল কর্মীদের
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper