রবিবার , মার্চ 29 2026
Breaking News

siliguri: কিশোরী মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্তকে চেন্নাই থেকে গ্রেপ্তার করলো প্রধাননগর থানার পুলিশ

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

siliguri: কিশোরী মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্তকে চেন্নাই থেকে গ্রেপ্তার করলো প্রধাননগর থানার পুলিশ চলতি (siliguri) মাসের তেইশ তারিখ সকালে শিলিগুড়ির প্রধাননগর থানার রাজেন্দ্রনগরে এক বাড়ি থেকে পুলিশ উদ্ধার করে এক কিশোরীর ঝুলন্ত দেহ। দেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তে। পুলিশ কিশোরীর অস্বভাবিক মৃত্যুর ঘটনার তদন্তে নেমে এক জনকে গ্রেপ্তার করে। তদন্তে পুলিশ জানতে পারে ঘটনায় মূল অভিযুক্ত আমীর আলি ছিলেন ঐ কিশোরীর গৃহ শিক্ষক। বিবাহিত আমীর আলি কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলো আর সেই অসম সম্পর্কের জেরেই কিশোরী আত্মহত্যা করে। প্রধাননগর থানার পুলিশ তদন্তে জানতে পারে অভিযুক্ত আমীর আলি চেন্নাই পালিয়ে গিয়েছে। পুলিশ চেন্নাই যায় ও চেন্নাই পুলিশের সহায়তায় অভিযুক্তকে গ্রেপ্তার করে শনিবার রাতে শিলিগুড়ি নিয়ে আসে। রবিবার শিলিগুড়িতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডি সিপি কাজী শামসুদ্দিন আহমেদ এই খবর দেন। তিনি বলেন সোমবার ধৃত আমীর আলিকে শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। তিনি আরও জানান তদন্তে প্রাপ্ত তথ্য আদালতে পেশ করা হবে। অভিযুক্তের কঠোর শাস্তি নিশ্চিত করার আবেদন জানানো হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।